গার্ডিয়ানের বিশ্লেষণ

দণ্ডিত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান?

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে আলোচনা; আগামী মাসে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা

মাথার ওপর ঝুলছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়। দেশে ফিরলে গ্রেপ্তার ও দণ্ড কার্যকরের মুখোমুখি হতে পারেন—এমন পরিস্থিতিতেও কি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নাকি ভারতে বসে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কৌশল হিসেবে প্রত্যাবর্তনের কথা সামনে আনছেন তিনি? শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের ঘটনাকে কেন্দ্র করে এমন প্রশ্ন তুলে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। হেলিকপ্টারে দেশ ছাড়ার পর তাঁকে দিল্লিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডে তাঁর দায় থাকার অভিযোগে এ রায় দেওয়া হয়। ওই আন্দোলনে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। দলটির বহু নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অনেকে আত্মগোপনে। এমন পরিস্থিতিতে তাঁর দেশে ফেরা রাজনৈতিক ও আইনগতভাবে জটিল হতে পারে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে শেখ হাসিনা প্রথম দেশে ফেরার সম্ভাবনার কথা তুলেছিলেন। চলতি সপ্তাহে গার্ডিয়ানের সঙ্গে কথা বলা ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নির্বাসিত নেতা জানিয়েছেন, আগামী মাসের মধ্যে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক ও আত্মবিশ্বাসী। প্রত্যাবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে দলের আরও কয়েকজন শীর্ষ নেতা ইতিমধ্যে দেশে ফিরেছেন বলেও তাঁরা দাবি করেছেন।

গত সোমবার শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান। এতে যত দ্রুত সম্ভব তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়। গার্ডিয়ান জানিয়েছে, তারা ওই চিঠি দেখেছে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। ওই নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমোদনপ্রাপ্ত নন। শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালের রায়কে অবৈধ বলে দাবি করেছেন। ওই নেতা আরও বলেন, শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী। কর্তৃপক্ষ নতুন পাসপোর্ট না দিলে দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাসের আবেদন করতে পারেন। তাঁর ভাষ্য, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাবর্তনের পরিকল্পনারই অংশ।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারত সরকার এখনো তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দি হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাঁর ভাষায়, তিনি দণ্ডিত পলাতক আসামি। দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মুখোমুখি হতে হবে। রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমাও পার হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পরও আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর কাছে তিনি জনপ্রিয়। তাঁদের অনেকে এখন আত্মগোপনে রয়েছেন।

বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগের পেছনে তাঁর সমর্থকদের আবার সংগঠিত করা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার উদ্দেশ্য থাকতে পারে। গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা সরকার মূল্যস্ফীতি ও পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিভিন্ন বিক্ষোভসহ নানা সংকট মোকাবিলা করছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চাইছে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

আওয়ামী লীগের আরেক নেতা গার্ডিয়ানকে জানিয়েছেন, নির্বাসনে থাকা দলের নেতারাও শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে এবং অনুপস্থিতিতে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

ভারতে অবস্থানরত ওই জ্যেষ্ঠ নেতা বলেন, তাঁদের অনেককে অনুপস্থিতিতে বিচার করে সাজা দেওয়া হয়েছে। কারাগারে যেতে হতে পারে জেনেও তাঁরা দেশে ফিরে নিজেদের মানুষের কাছে যেতে এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

গত কয়েক মাসে আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশে ফিরেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুসতাক আহমেদ রুহী রয়েছেন। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় বর্তমানে তাঁর বিচার চলছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেতারা কলকাতায় নিয়মিত বৈঠক করছেন। তাঁদের অনেকেই সেখানে বসবাস করছেন। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তাঁদের নিয়মিত দিল্লিতে ডাকা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ই-মেইলে শেখ হাসিনা বলেছেন, ‘যদি মৃত্যুই আমার ভাগ্য হয়, তবে আমি আমার নিজের দেশের মাটিতে, আমার নিজের মানুষের মাঝেই মরতে চাই।’

১

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড

২

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

৩

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

৪

আনতালিয়ায় পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের বৈঠক, সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ

৫

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

৬

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

৭

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

৮

দণ্ডিত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান?

৯

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা

১০

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

১১

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন

১২

বোমাবাজি ও আগুনের ঘটনায় ফিরছে কি আতঙ্কের দিন?

১৩

ফুটবলার, সাংবাদিক থেকে পুলিশ কর্মকর্তা—পরীমণির জীবনে আলোচনায় আসা পুরুষেরা

১৪

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

১৫

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }