‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

দীর্ঘ নয় বছরের পথচলার অবসান ঘটিয়ে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ে নাটকটির চরিত্রগুলো দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শুটিং শেষের মুহূর্তে শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের বড় একটি সময় জড়িয়ে থাকার কথা জানিয়েছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে দীর্ঘ এই যাত্রায় নিজের বেড়ে ওঠা, সহকর্মীদের সঙ্গে কাটানো সময় এবং অসংখ্য স্মৃতির কথা।

পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি। আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’

দীর্ঘ এই সময়ের স্মৃতি কীভাবে ধরে রাখবেন, সেই আবেগও প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর ভাষায়, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

পোস্টের শেষাংশে পলাশ লিখেছেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

১

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড

২

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

৩

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

৪

আনতালিয়ায় পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের বৈঠক, সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ

৫

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

৬

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

৭

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

৮

দণ্ডিত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান?

৯

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা

১০

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

১১

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন

১২

বোমাবাজি ও আগুনের ঘটনায় ফিরছে কি আতঙ্কের দিন?

১৩

ফুটবলার, সাংবাদিক থেকে পুলিশ কর্মকর্তা—পরীমণির জীবনে আলোচনায় আসা পুরুষেরা

১৪

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

১৫

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }