তদন্তে অতিরিক্ত ডিআইজি

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন

চট্টগ্রাম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১
 ছবি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্তে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে।

বুধবার চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ডিআইজি বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে এর বেশি কিছু বলা সমীচীন হবে না।

অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তাঁর জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের দাবি, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ডাকা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও সূত্রটি দাবি করেছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাঁকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অফিস করছেন। তবে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে দুটি ফোন জব্দ থাকায় এসপি জাহাংগীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

১

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড

২

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

৩

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত

৪

আনতালিয়ায় পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের বৈঠক, সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ

৫

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

৬

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

৭

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

৮

দণ্ডিত শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান?

৯

নয় বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা

১০

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

১১

প্রশাসনিক তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রাম আরআরএফের এসপির বিরুদ্ধে, জব্দ দুই ফোন

১২

বোমাবাজি ও আগুনের ঘটনায় ফিরছে কি আতঙ্কের দিন?

১৩

ফুটবলার, সাংবাদিক থেকে পুলিশ কর্মকর্তা—পরীমণির জীবনে আলোচনায় আসা পুরুষেরা

১৪

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

১৫

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }