পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

দেশে শিশুদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠেছে নিউমোনিয়া। বায়ুদূষণ, অপরিকল্পিত নগরায়ণ, অপুষ্টি ও চিকিৎসাসেবার ঘাটতিতে বাড়ছে এ রোগের ঝুঁকি। চলমান হামের প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। গত আট মাসে হামে আক্রান্ত হয়ে প্রায় ১,২০০ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, এসব শিশুর অনেকেই নিউমোনিয়ায় ভুগেছে। অন্যদিকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংক্রমণ চিকিৎসাব্যবস্থায় নতুন সংকট তৈরি করছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর প্রধান সংক্রামক কারণ নিউমোনিয়া। প্রতি বছর প্রায় সাত লাখ শিশু এ রোগে মারা যায়। বাংলাদেশে এ সংখ্যা প্রায় ২৬ হাজার। অর্থাৎ দেশে প্রতি ঘণ্টায় দু-তিনটি শিশুর মৃত্যু হচ্ছে এ রোগে। পাঁচ বছরের কম বয়সি শিশুদের মোট মৃত্যুর প্রায় ২৪ শতাংশের জন্য দায়ী নিউমোনিয়া। প্রতি বছর আনুমানিক সাত লাখ শিশু নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগের সূচনা’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।চিকিৎসকদের মতে, নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণজনিত রোগ। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের সংক্রমণে এ রোগ হতে পারে। সংক্রমণের ফলে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ সৃষ্টি হয় এবং সেখানে তরল বা পুঁজ জমে যায়। এতে শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। সময়মতো চিকিৎসা না হলে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সি শিশু, প্রবীণ ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।শিশুদের ক্ষেত্রে জ্বর, কাশি, কাশির সঙ্গে কফ, দ্রুত শ্বাস নেওয়া, বুকের খাঁচা ভেতরের দিকে দেবে যাওয়া, দুধ বা খাবার খেতে না পারা এবং অস্বাভাবিক অস্থিরতা নিউমোনিয়ার সাধারণ লক্ষণ। এছাড়া আক্রান্ত ব্যক্তির শরীরে দুর্বলতা, ক্লান্তি ও ক্ষুধামান্দ্য দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যেতে পারে।ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়। বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর প্রায় ১৪ শতাংশের জন্য দায়ী এ রোগ। অন্যদিকে ৬৫ বছর বা তার বেশি বয়সি সিওপিডিতে আক্রান্তদের নিউমোকক্কাল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা সুস্থদের তুলনায় ৭.৭ গুণ বেশি। হাঁপানিতে আক্রান্তদের ক্ষেত্রে এ ঝুঁকি ৫.৯ গুণ। এছাড়া ৫০ বছরের বেশি বয়সিদের মধ্যে নিউমোনিয়ায় মৃত্যুর পেছনে বায়ুদূষণ ও ধূমপান অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।চিকিৎসাব্যবস্থায় বড় ঘাটতিনিউমোনিয়ার উচ্চঝুঁকির বিপরীতে দেশে চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বে নিউমোনিয়ায় মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশের পেছনে বায়ুদূষণ দায়ী। বাংলাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের ৯৫ শতাংশ হাসপাতালে নিউমোনিয়া চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা দেওয়া পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে মাত্র ৪২ শতাংশকে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।চিকিৎসাসেবার ঘাটতির কারণে অনেক শিশুকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি হাসপাতালে অক্সিজেনের মাত্রা পরিমাপের যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি অভিভাবকদের অসচেতনতাও চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব কারণে দেশে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার প্রত্যাশিত মাত্রায় কমছে না।কেন কমছে না নিউমোনিয়ায় শিশুমৃত্যু—এ প্রসঙ্গে আইসিডিডিআর,বির গবেষক ও মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের বিজ্ঞানী ড. আহমেদ এহসানুর রহমান আমার দেশকে বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও বায়ুদূষণের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আবার আক্রান্ত হওয়ার পর অনেক শিশু যথাসময়ে চিকিৎসা পাচ্ছে না। দেরিতে হাসপাতালে আসার কারণেও পরিস্থিতি জটিল হচ্ছে।তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি রয়েছে। অনেক শিশু মায়ের বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না। ফলে তাদের মধ্যে অপুষ্টির মাত্রা বেশি। এছাড়া বিভিন্ন জীবাণুর সংক্রমণও বাড়ছে, যার কার্যকর টিকা নেই। এসব কারণে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার কমানো কঠিন হয়ে পড়ছে।গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৪২ শতাংশ হাইপোক্সিমিয়া বা রক্তে অক্সিজেনের স্বল্পতায় ভোগে। এ অবস্থায় আক্রান্ত শিশুর চিকিৎসায় অক্সিজেন থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পালস অক্সিমিটার থাকা জরুরি। পাশাপাশি শিশুদের মৃত্যুহার কমাতে সঠিক পরিকল্পনা গ্রহণ ও টিকাদান নিশ্চিত করতে হবে।অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়াচ্ছে উদ্বেগনিউমোনিয়া চিকিৎসায় নতুন উদ্বেগ তৈরি করেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। বিশেষ করে হামে আক্রান্ত ও হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা শিশুদের মধ্যে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ঘটনা সামনে আসছে। আইসিডিডিআর,বির এক গবেষণায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বিরল প্রজাতির গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। গবেষণায় এসব ব্যাকটেরিয়াকে শিশুদের নিউমোনিয়ার নতুন সংক্রমণকারী জীবাণু হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিওনাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে আমার দেশকে বলেন, হাসপাতালের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) বর্তমানে যেসব সংক্রমণ দেখা যাচ্ছে, সেগুলোর অনেকটাই অত্যন্ত জটিল ও ভয়াবহ। এমনকি কোনো কোনো শিশুর শরীরে মাত্র একটি অ্যান্টিবায়োটিক কার্যকর থাকছে। বাকি ওষুধগুলো প্রতিরোধী হয়ে পড়ছে। এটি স্বাস্থ্য খাতের জন্য নতুন অশনিসংকেত।তিনি বলেন, নিউমোনিয়ার সংক্রমণ ফুসফুস বা শ্বাসতন্ত্র ছাড়াও রক্তসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়তে পারে। নবজাতকদের ক্ষেত্রে নিউমোনিয়া সাধারণত দুই ধরনের। একটি আর্লি অনসেট, যা জন্মের পর প্রথম তিন দিনের মধ্যে দেখা দেয়। অন্যটি লেট অনসেট, যা জন্মের তিন দিন পর দেখা দিতে পারে।নবজাতকের নিউমোনিয়া মায়ের শরীরে থাকা সংক্রমণ থেকে হতে পারে। আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও সংক্রমণ ঘটতে পারে। এ কারণে নবজাতককে অপ্রয়োজনে স্পর্শ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। নিউমোনিয়া থেকে সুরক্ষায় নবজাতককে ফিডারের পরিবর্তে মায়ের বুকের দুধ খাওয়ানো এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন এ বিশেষজ্ঞ।

১

মাদক পাচারের অভিযোগে বলিভিয়ার সাবেক বিচারপতি গ্রেপ্তার

২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৩

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

৪

প্যাকিং মেশিনের ঘোষণায় এল সিগারেট তৈরির পুরো প্ল্যান্ট

৫

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

৬

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

৭

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী

৮

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

৯

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

১০

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

১১

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১২

নিউ ইয়র্কে ভবন ধসে হতাহত ১৯

১৩

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

১৪

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

১৫

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }