এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই। মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর কারা হামলা করেছেন, জানালেন জামায়াত আমির তিনি আরো লেখেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।এনসিপির নেতারা বাড়িটিতে পেট্রলবোমা হামলার অভিযোগ করেছেন। তবে আগুনের কারণ ও পেট্রলবোমা হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ নিশ্চিত করার কথা জানিয়েছে তারা।

১

মাদক পাচারের অভিযোগে বলিভিয়ার সাবেক বিচারপতি গ্রেপ্তার

২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৩

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

৪

প্যাকিং মেশিনের ঘোষণায় এল সিগারেট তৈরির পুরো প্ল্যান্ট

৫

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হবে না: আইআরজিসি

৬

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

৭

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী

৮

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

৯

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

১০

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

১১

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১২

নিউ ইয়র্কে ভবন ধসে হতাহত ১৯

১৩

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

১৪

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

১৫

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }