মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা।

আজ বুধবার রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা বাসার নিচতলায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা–কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত মাইনুল হোসেন নিখিল এই বাসায় থাকতেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

.

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে আসবাব, ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় ছাত্রদলের নেতারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টার ভাঙচুর শেষে তাঁরা সেখান থেকে চলে যান।

ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ প্রথম আলোকে বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাঁকে সাবধান করা হলো।

আকরাম আহমেদ আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। তাঁরা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।

.

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাড়িতে আগুন

এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি নিচতলায় নিরাপত্তাকর্মীদের কক্ষ ভাঙচুর করেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

.

বাড়িটির নিরাপত্তাকর্মী মো. বিজয় প্রথম আলোকে বলেন, দুপুরে একদল লোক বাড়িটিতে ঢুকে পড়েন। ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন তাঁরা। নিচতলায় থাকা আসবাব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। নিচতলার একটি কক্ষ ভাঙচুর করেন। কক্ষটি একসময় মেজবাউল আলম সাচ্চুর কার্যালয় ছিল বলে জানান তিনি।

মো. বিজয় বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে। তাঁরা কোন দলের নেতা–কর্মী, তা তিনি জানেন না।

হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রথম আলোকে বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে তা করা হবে।

১

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

২

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

৩

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

৪

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

৫

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

৬

রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

৭

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

৮

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল

৯

বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে

১০

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

১১

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

১২

বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

১৩

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে ৮ শিক্ষার্থী

১৪

ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, বিশেষ নজর ঢাকায়

১৫

আওয়ামী লীগের তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলায় এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }