রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

রাজুর বৃদ্ধ বাবা যেন ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন। কত কান্না আমরা থামাব? আপনি (শেখ হাসিনা) ১ হাজার ৪০০ কিশোর, তরুণ, রিকশাওয়ালা হত্যা করার পর, আপনার লোকেরা রাজুকে হত্যা করেছে। আমি রাজু হত্যার বিচার চাই।

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। আজ বুধবার বিকেলে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে রাজুর জানাজার আগে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের মঞ্চের পাশেই অ্যাম্বুলেন্সে রাজুর লাশ রাখা হয়েছিল। সমাবেশ শেষে সমাবেশস্থলেই রাজুর প্রথম জানাজা হয়।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ওপর গত ১৭ বছর অনেক অত্যাচার-অনাচার হয়েছে। রিমান্ডে নিয়ে আমাদের নির্যাতন করা হয়েছে। অনেকের পায়ে গুলি করেছে, অনেকের হাতে গুলি করেছে। তারপরও আমাদের কেউ পালিয়ে যায়নি। কারাগার ছিল আমাদের দ্বিতীয় বাসস্থান।

.

রিজভী বলেন, ওই সময়ে সারা দেশের মানুষদের মধ্যে গুম, খুনের আতঙ্ক ছিল। ক্রসফায়ারের আতঙ্ক ছিল। এ মাটি আমাদের নিজস্ব মাটি। আমাদের পূর্বপুরুষেরা এ মাটির ভেতর দিয়ে বেড়ে উঠেছেন। আমরা এ মাটি ছেড়ে যাইনি। কিন্তু তারা চলে গেছে। আজ শুনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইতে স্বর্ণের দোকান দিয়েছেন, ব্যাংককে ব্যবসা করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা সেখানে বেহেশত বানিয়েছেন। আর এখানে টোকাই দিয়ে বোমা হামলা চালাচ্ছেন। আজ পুলিশ বক্সে আগুন লাগাচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, ট্রাকে আগুন দেওয়া হচ্ছে, অফিস আদালতে বোমাবাজি হচ্ছে। কিন্তু তারা প্রকাশ্যে আসছে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘বিদেশে টাকার পাচার করে তারা রাজকোষ শূন্য করে দিয়েছে। আন্দোলন করে, সন্ত্রাস করে আমরা রাজনীতি করতে চাই না। কিন্তু তারা জোর করে জবরদস্তি করে লকডাউনের কথা বলছে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে সে ঘোষণা দেওয়া হচ্ছে।

.

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘যে নেত্রী ছোট বাচ্চার রক্ত পান করতে পারে, শিশুদের অকাতরে হত্যা করে বধ্যভূমি বানাতে পারে, সে নেত্রী জনগণের নেত্রী হতে পারে না।’

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন, ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নিহত রাজুর বাবা আক্তার মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা।

রাজু হত্যার বিচার দাবি করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন এ হত্যার জন্য শেখ হাসিনা ও ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীকে দায়ী করেন।

.

উপস্থিত জনতার উদ্দেশে সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন, এই সভা শেষে আপনারা নিজ নিজ এলাকায় চলে যাবেন। নিজ নিজ এলাকায় পাহারা দেবেন। যাতে লকডাউনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। রাজুর বাবা আক্তার মোল্লা বক্তব্য দিতে মঞ্চে উঠে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’

এর আগে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা মিছিল বের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোয়া ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। পরে তাঁরা পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

২

সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন

৩

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা, সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীকে চিঠি

৪

শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি নিয়ে ফের চিঠি হাইকমিশনে

৫

গোপালগঞ্জে সহিংসতা ছড়ানোর শঙ্কা, চার জেলায় বিশেষ নিরাপত্তার সুপারিশ

৬

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তাপ, নিরাপত্তার পরীক্ষায় বিএনপি সরকার

৭

কারিনার ফ্যাশন যেন ‘রাজায় রাজায় টক্কর’

৮

মাথায় ইটের আঘাতের চিকিৎসা করাতে গিয়ে ১৩ বছর পর স্মৃতি ফিরে পেলেন বেবী

৯

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

১০

মাংস বিক্রির প্রচারে ব্যান্ড বাজিয়ে ১০ কিলোমিটার হাঁটানো হলো মহিষ দুটিকে

১১

এপেক সম্মেলনে পুতিনের সঙ্গে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

১২

‘রাফাল অকেজো, পাকিস্তানের সঙ্গে সংঘাতে বিপাকে পড়েছিল ভারত’

১৩

২ বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার নির্দেশ আইসিজের

১৪

আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

১৫

রোহিঙ্গা গণহত্যার রায়: মিয়ানমারের কী ঝুঁকি, কী পাবেন রোহিঙ্গারা?

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }