উদ্ধারে চলছে পানি সেচ

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

বন্দরের মুসাপুরে পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত; তিনটি পাম্প দিয়ে পানি কমানো হচ্ছে, বৃহস্পতিবার জাল ফেলে উদ্ধারের চেষ্টা

দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুরে দেখা দেওয়া কুমিরটির খোঁজ মেলেনি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গত মঙ্গলবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে দেখা মিলেছে একটি কুমিরের। এটি আগের সেই কুমির কি না, তা নিশ্চিত হতে পারেনি বন বিভাগ। কুমিরের খবর ছড়িয়ে পড়ার পর পুকুরপাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

কুমিরটি উদ্ধারে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ জন্য স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প বসানো হয়েছে। পানি কমে গেলে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, মুসাপুর ইউনিয়নের ওই পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে উদ্ধারের জন্য পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে। স্থানীয়ভাবে দুটি পাম্প ও ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পানি সেচে ফেলা হচ্ছে। পানি কমে গেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ চলছে। ইতিমধ্যে পুকুর থেকে প্রায় দেড় ফুট পানি কমানো হয়েছে। এখনো সাত থেকে আট ফুট পানি রয়েছে। বৃহস্পতিবার পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।

মুসাপুরের পুকুরে দেখা দেওয়া কুমিরটি দুই মাস আগে বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় দেখা দেওয়া কুমির কি না, তা নিশ্চিত হতে পারেননি বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুলের ধারণা, এটি আগের সেই কুমির হতে পারে। তবে উদ্ধার না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দা নুরে আলম বলেন, মঙ্গলবার বিকেলে পুকুরে কুমিরটি দেখতে পান লোকজন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কুমির দেখা দেওয়ার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ পুকুরে নামছেন না।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে সেটি পাশের আরেকটি পুকুরে চলে গেছে বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।

এরপর কুমিরটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে খোঁজ করেও সেটির অবস্থান নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন। দুই মাস পর নতুন পুকুরে কুমিরের দেখা মেলায় সেটি আগের কুমির কি না, তা নিয়ে আবারও কৌতূহল তৈরি হয়েছে।

১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক, ঐক্যের প্রত্যয়

২

ঢাকায় নাশকতার জন্য সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

৩

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই নেতা নিহত

৪

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

৫

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

৬

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

৭

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

৮

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

৯

রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

১০

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

১১

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল

১২

বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে

১৩

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

১৪

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

১৫

বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }