ফুসফুস ক্যানসারের চিকিৎসা যত দ্রুত শুরু করা যায়, বাঁচার সম্ভাবনা তত বাড়ে

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

দেশে প্রতিবছর প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। কম বয়সী, অধূমপায়ী এবং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত হকে পারে। যত দ্রুত এ রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়ে।

প্রথম আলো ডটকমের আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনায় ফুসফুস ক্যানসার শনাক্ত করার গুরুত্ব বোঝাতে তথ্যগুলো তুলে ধরেন ডা. ইশতিয়াক উর রহিম। গত সোমবার প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে এই আলোচনা সরাসরি সম্প্রচারিত হয়।

নাসিহা তাহসিনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট (মেডিকেল অনকোলজি) ডা. ইশতিয়াক উর রহিম।

অনুষ্ঠানে বাংলাদেশে ফুসফুস ক্যানসারের পরিস্থিতি, রোগের ধরন ও ঝুঁকির কারণ, বায়ুদূষণের প্রভাব, প্রাথমিক লক্ষণ, রোগনির্ণয় ও মলিকিউলার টেস্টিং, আধুনিক চিকিৎসাপদ্ধতি, রেডিওথেরাপির সুবিধা, চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া এবং ফলোআপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

.

ফুসফুস ক্যানসারের বৈশ্বিক ও বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, বিশ্বে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন। এ রোগে বছরে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়। দেশেও প্রতিবছর প্রায় ২১ হাজার মানুষ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আগে সাধারণত বয়স্ক ও ধূমপায়ী পুরুষদের মধ্যে এ রোগ বেশি দেখা যেত। তবে বর্তমানে কম বয়সী, অধূমপায়ী এবং নারীদের মধ্যেও ফুসফুস ক্যানসারের প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে।

ডা. ইশতিয়াক উর রহিম আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফুসফুস ক্যানসারের রোগীদের মধ্যে ইজিএফআর (EGFR) জিনের মিউটেশন তুলনামূলক বেশি দেখা যায়। ৩২ থেকে ৩৬ শতাংশ ক্ষেত্রে এ ধরনের মিউটেশন পাওয়া যায়।

ইশতিয়াক উর রহিম আরও বলেন, কাশি বা কফের সঙ্গে রক্ত যাওয়া, ক্ষুধামান্দ্য, হঠাৎ ওজন কমে যাওয়া, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ফুসফুসে বা পেটে পানি জমার মতো লক্ষণও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এসব লক্ষণ অবহেলা করা যাবে না।

.

ফুসফুস ক্যানসার শনাক্ত করার পরীক্ষা সম্পর্কে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, ‘প্রাথমিকভাবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মাধ্যমে ফুসফুসে কোনো অস্বাভাবিকতা বা টিউমার আছে কি না, তা দেখা হয়। সন্দেহজনক কিছু পাওয়া গেলে ব্রঙ্কোস্কপি, এফএনএসি বা কোর বায়োপসির মাধ্যমে রোগ নিশ্চিত করা হয়।’

মলিকিউলার টেস্টিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. ইশতিয়াক আরও বলেন, ‘বায়োপসির নমুনা থেকে বিভিন্ন ধরনের জিনগত মিউটেশন পরীক্ষা করা হয়। যেমন ইজিএফআর, এএলকে, আরওএস১, বিআরএএফ ও পিডি-এল১–এর মতো বায়োমার্কার পরীক্ষা চিকিৎসাপদ্ধতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

.

ফুসফুস ক্যানসারের বিভিন্ন পর্যায়ে চিকিৎসার ধরন ও সুস্থ হওয়ার সম্ভাবনা ব্যাখ্যা করে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্যানসার প্রাথমিক পর্যায়ের মধ্যে পড়ে। এ পর্যায়ে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা সম্ভব হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথম পর্যায়ে অস্ত্রোপচার করা গেলে বেঁচে থাকার হার প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। দ্বিতীয় পর্যায়ে অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্ট অনুযায়ী কেমোথেরাপির প্রয়োজন হতে পারে।

চিকিৎসা শুরুর সময়ের গুরুত্ব তুলে ধরে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, যত দ্রুত রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়ে। রোগ নির্ণয়ে দেরি হলে ক্যানসারের পর্যায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন চিকিৎসাপদ্ধতিও পরিবর্তন করতে হয়।

.

ফুসফুস ক্যানসারের ঝুঁকির কারণ সম্পর্কে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, বায়ুদূষণের সঙ্গে ফুসফুসের প্রদাহ ও পরবর্তী সময়ে ক্যানসারের ঝুঁকির সম্পর্ক রয়েছে। যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় বিভিন্ন ক্ষতিকর ধাতব পদার্থ ও রাসায়নিক উপাদান থাকে। এসব উপাদান ফুসফুসের জন্য ঝুঁকিপূর্ণ।

ধূমপান প্রসঙ্গে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, বাংলাদেশে প্রায় ৩৫ শতাংশ মানুষ ধূমপান করেন। এ সংখ্যা প্রায় চার কোটি। ধূমপানের মধ্যে থাকা ক্ষতিকর উপাদান সরাসরি ফুসফুস ক্যানসারের ঝুঁকি তৈরি করে।

.

ক্যানসারের চিকিৎসার পাশাপাশি হারবাল বা কবিরাজি ওষুধ গ্রহণের ঝুঁকি সম্পর্কে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, অনেক সময় রোগীদের কাছে বিভিন্ন ধরনের গাছের পাতা বা হারবাল ওষুধে ক্যানসার সম্পূর্ণ নিরাময়ের দাবি করা হয়। এসব দাবিতে বিশ্বাস করে বিশেষ করে গ্রামের অনেক রোগী অর্থ সাশ্রয়ের আশায় এ ধরনের ওষুধ গ্রহণ করেন। কিন্তু দেখা গেছে, এসব ওষুধে ক্যানসার নিরাময় হয় না; বরং অনেক রোগী শারীরিকভাবে আরও খারাপ অবস্থায় চিকিৎসকের কাছে আসেন।

এ প্রসঙ্গে ডা. ইশতিয়াক আরও বলেন, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি নেওয়ার পাশাপাশি চিকিৎসকের অজান্তে হারবাল ওষুধ গ্রহণ করলে অপ্রত্যাশিত ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া হারবাল বা কবিরাজি ওষুধ গ্রহণ করা উচিত নয়। চিকিৎসক যে ওষুধ গ্রহণের পরামর্শ দেবেন, সেগুলোই অনুসরণ করতে হবে।

.

ফুসফুস ক্যানসারের চিকিৎসা শেষে ফলোআপের গুরুত্ব তুলে ধরে ডা. ইশতিয়াক উর রহিম বলেন, ‘সব ধরনের চিকিৎসা শেষ হওয়ার পরও ক্যানসার আবার ফিরে আসতে পারে। বিশেষ করে অগ্রসর পর্যায়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ঝুঁকি বিবেচনায় রেখে নিয়মিত ফলোআপে রাখা প্রয়োজন।’

ফলোআপের সময়সূচি সম্পর্কে ডা. ইশতিয়াক আরও বলেন, সাধারণত চিকিৎসা শেষ হওয়ার পর প্রথম এক থেকে দুই বছর প্রতি তিন মাস অন্তর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থা, নতুন কোনো সমস্যা দেখা দিয়েছে কি না এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। এরপর তিন থেকে পাঁচ বছর পর্যন্ত প্রতি ছয় মাস পরপর ফলোআপ করা হয়।

১

মধ্যরাতে ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা কলেজের হলপাড়া

২

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াতের ইউনিয়ন সভাপতির পদ ছাড়লেন আবুল কালাম

৩

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

৪

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

৫

রাজপথ দখলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

৬

ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

৭

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

৮

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান

৯

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

১০

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

১১

রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত

১২

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

১৩

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, বললেন ‘আমি কয়দিন বাঁচব, জানি না’

১৪

শেরপুর সীমান্তে ছয় ভারতীয় নাগরিক আটক

১৫

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }