কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহ শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে দেরি না করার বিষয়ে নির্দেশনা সংবলিত সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থলে যথাযথ উপস্থিতি নিশ্চিত করা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার করাসংক্রান্ত সার্কুলারটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়াসহ এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকাজ পরিচালনা করা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে এই কোর্ট (হাইকোর্ট বিভাগ) থেকে সার্কুলার জারি করা হয়েছে।

.

সম্প্রতি এই কোর্টের নজরে এসেছে যে বিভিন্ন জেলার জেলা, দায়রা জজ বা জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তারা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করছেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের পূর্বে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এ ছাড়া অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না। কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করছেন।’

ফলে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে উল্লেখ করে সার্কুলারে বলা হয়, ‘বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক।’

.

ওই প্রেক্ষাপটে বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা ও বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির স্বার্থে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ এবং এই কোর্ট থেকে (হাইকোর্ট) নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার–সংক্রান্ত ইতিপূর্বে জারি করা সার্কুলারগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনের সই করা সার্কুলারে বলা হয়েছে, ‘সকল বিচার বিভাগীয় কর্মকর্তা যেন প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব না করেন। কর্মদিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করাসহ এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করেন এবং কোনো যৌক্তিক কারণ ব্যাতীত নির্ধারিত সময়ের পূর্বে এজলাসের বিচারিক কার্যক্রম সমাপ্ত না করেন তৎমর্মে সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ দেওয়া হলো।’

উল্লিখিত নির্দেশনা অমান্য বা লঙ্ঘনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সার্কুলারে বলা হয়েছে।

১

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

২

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

৩

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

৪

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের

৫

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

৬

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা

৭

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

৮

পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম

৯

পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ

১০

শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন

১১

রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার

১২

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

১৩

প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

১৪

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

১৫

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }