মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিদাতা দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, আইসিজের রায় মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আদালতের সিদ্ধান্তসহ আন্তর্জাতিক আইনের অধীন সব বাধ্যবাধকতা পালনের  জন্যও দেশটির প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

.

জেনোসাইড কনভেনশনের অধীন গাম্বিয়ার করা মামলায় গত ১৯ নভেম্বর রায় দেন আইসিজে। রায়ে বলা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়েছে মিয়ানমার। জোনেসাইড প্রতিরোধ, অপরাধীদের শাস্তি দেওয়া এবং এ-সংক্রান্ত বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।

যৌথ বিবৃতিতে ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আইসিজের এই রায় রোহিঙ্গা নিপীড়নের ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি মিয়ানমারে চলমান নৃশংসতায় ক্ষতিগ্রস্ত সবার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

.

পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, রোহিঙ্গারা বছরের পর বছর ধরে ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের এই রায় স্পষ্ট বার্তা দিচ্ছে, এ ধরনের অপরাধ করে দায়মুক্তি পাওয়া যায় না। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

.মিয়ানমারের বিরুদ্ধে রায় বাস্তবায়ন কোন পথে.

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার পথে মিয়ানমারের সব মানুষের প্রতিও সমর্থন জানান তাঁরা।

এদিকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে আইসিজের রায়ের ফলকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, ৯–৬ ভোটে দেওয়া এ রায় সর্বসম্মত নয়; রায়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করতে সময় নেবে দেশটি।

.আইসিজের রায়ে বাংলাদেশ কীভাবে ফল পেতে পারে.রোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কে.আইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে

১

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

২

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

৩

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

৪

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের

৫

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

৬

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা

৭

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

৮

পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম

৯

পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ

১০

শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন

১১

রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার

১২

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

১৩

প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

১৪

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

১৫

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }