জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। ২০০৯ সালে কোপেনহেগেনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সম্মত দলিল ছাড়া শেষ হলো। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে পথনকশার যে আশা ভুক্তভোগী দেশগুলো করেছিল, তা পূরণ হয়নি।

সম্মেলন চলাকালে গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে সরকার। অনুদানের বড় অংশ আসবে গ্লোবাল শিল্ড থেকে, অন্তত ৫ কোটি ইউরো (প্রায় ৬৮২ কোটি টাকা)। বাকি অর্থ আসবে সিআইএফ থেকে ৩ কোটি ডলার (৩৭৩ কোটি টাকা)

জানতে চাইলে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ প্রথম আলোকে বলেন, ‘কোনো ধরনের অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া জলবায়ু সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে আমরা সে হতাশার মধ্যে বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছি।’

.
মূল সম্মেলনের ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি বর্জন ও ১২০ বিলিয়ন ডলারের বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে অচলাবস্থা তৈরি হলেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, বিজ্ঞান অনুষদের ডিন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়
.

সাইমুম পারভেজ জানান, সম্মেলনে বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজন (সাইড-ইভেন্ট) করেছে। বিভিন্ন দেশের জলবায়ুকর্মী ও প্রতিনিধিরা তাতে অংশ নিয়েছেন। গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হয়েছে। তাদের অধিকাংশ তহবিল পায় ইন্দোনেশিয়া। তাদের কাছ থেকে তহবিল কীভাবে পাওয়া যাবে, সেটা নিয়ে আলাপ হয়েছে।

সম্মেলনে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে দেওয়ার পক্ষে তুলে ধরে বক্তব্য দেন। ঋণ নয়, অনুদাননির্ভর সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় ৩১তম জলবায়ু সম্মেলন শুরু হয়। প্রায় ২০০ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলন শেষ হয় ২২ নভেম্বর।

সম্মেলনে অংশ নিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, মূল সম্মেলনের ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি বর্জন ও ১২০ বিলিয়ন ডলারের বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে অচলাবস্থা তৈরি হলেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পাশাপাশি প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় কার্বন বাণিজ্যে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক সই, গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থন এবং ম্যানগ্রোভ সংরক্ষণের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।

.বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন.

ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের খসড়ায় জীবাশ্ম জ্বালানি হ্রাসের বিষয়টি যুক্ত করার পক্ষে অবস্থান নিলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জ্বালানি রূপান্তরে কী পরিমাণ অর্থসহায়তা দেবে, সেটা স্পষ্ট করেনি।

সম্মেলনে অংশ নেওয়া বেসরকারি সংস্থা ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান ইউরোপের ভূমিকা সম্পর্কে বলেন, তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে ঠিকই। কিন্তু অভিযোজন ও জ্বালানির ন্যায্য রূপান্তরে অর্থায়নে অস্বীকার করে। এটা স্ববিরোধিতা। সব মিলিয়ে এটি সবচেয়ে হতাশাজনক জলবায়ু সম্মেলন।

বাংলাদেশের উপকূলে লবণাক্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করতে কত অনুদান পাওয়া যাবে, একটি কারখানা পরিচ্ছন্ন জ্বালানিতে যাওয়ার সময় শ্রমিকের আয় সুরক্ষা ও প্রশিক্ষণের খরচ কে দেবে—এসব বিষয়ে ইইউসহ উন্নত দেশগুলোর কাছে জবাব চাওয়া দরকার বলে মনে করেন সোহানুর।

.প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায়.

সোহানুর বলেন, জলবায়ু পরিবর্তনে শিল্পোন্নত দেশগুলো নিজেদের ঐতিহাসিক দায় এড়াতে পারে না। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি সৌদি আরব ও কুয়েতের মতো তেল রপ্তানিকারক দেশগুলোকেও নিজ নিজ দেশে কার্বন নিঃসরণ ও আর্থিক সামর্থ্য অনুযায়ী জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অবদান রাখতে হবে বলে মনে করেন তিনি।

২০২৪ সালে আজারবাইজানের বাকুতে কপ২৯-এ উন্নত দেশগুলোর নেতৃত্বে বিভিন্ন উৎস থেকে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার জোগাড়ের লক্ষ্য ঠিক হয়। পরের বছর ব্রাজিলের বেলেমে কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। এবারের জলবায়ু সম্মেলনে একটি খসড়ায় অভিযোজনের জন্য বছরে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য উল্লেখ করা হয়েছিল। ২০ নভেম্বর রয়টার্স জানায়, সংশোধিত খসড়ায় ওই অঙ্ক আর রাখা হয়নি।

.সব দোষ ‘জলবায়ু ঘোষের’ নয়

১

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

২

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৩

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৪

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৫

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

৬

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

৭

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

৮

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৯

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১০

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১১

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১২

‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী

১৩

সকালের নির্জনতায় ভিন্ন রূপে পতেঙ্গা

১৪

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১৫

লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত, কারা কীভাবে নিয়ে যাচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }