‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা। মৃত্যুর কিছুক্ষণ পরেই তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

যে সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলেন, সেই শুটিংয়ে জয়ও ছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে  ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’

.

মিডিয়ায় সোহেল খানের যাত্রা শুরু প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ও একক নাটক—দুই মাধ্যমেই কাজ করেছেন।
সোহেল খানের অভিনয়জীবনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ভূমিকা ছিল বিশেষ। অভিনেতা নিজেই একাধিকবার ফারুকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে ছিলেন কঠোর। বয়সে ছোট হলেও ফারুকীর কাছে অভিনয়ের প্রয়োজনে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেলকে। তবে বিষয়টি নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।

.

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

.শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু.

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’–এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেন।
সোহেল খানকে দেখা গেছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়। সেখানে তিনি অভিনয় করেছেন একটি গ্যারেজের মালিকের চরিত্রে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি। নিজের চরিত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন।

১

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

২

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৩

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৪

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৫

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

৬

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

৭

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

৮

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৯

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১০

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১১

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১২

‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী

১৩

সকালের নির্জনতায় ভিন্ন রূপে পতেঙ্গা

১৪

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১৫

লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত, কারা কীভাবে নিয়ে যাচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }