ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের ২৫ জন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এ কমিটির সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ফারুক হাসান (সেশন ১৯৮০-৮১)।

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল বিল্লাহ (সেশন ১৯৮৬-৮৭)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম (সেশন ১৯৯৭-৯৮) এবং অর্থ সম্পাদক হয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তোহিদুল ইসলাম টিপু (সেশন ১৯৯৪-৯৫)।

.

কমিটির চার সহসভাপতি হলেন আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা সিদ্দিকা আন্না (সেশন ১৯৮০-৮১); স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ (সেশন ১৯৮৮-৮৯); এমএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির (সেশন ১৯৯১-৯২) এবং বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. শাহাদাত হোসেন (সেশন ১৯৯৩-৯৪)। পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী আমিন চৌধুরী; শামীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শামীম; রবি আজিয়াটা লিমিটেডের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বিভাগের পরিচালক মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার নূর আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রনি ইসলাম।

অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন গবেষণা সম্পাদক মোহাম্মদ রবিউল বাশার (অধ্যাপক, ব্র্যাক ইউনিভার্সিটি); সমাজকল্যাণ সম্পাদক কাজী আহামাদুর রহমান (হেড অব হার্ডলাইনস অ্যান্ড এফঅ্যান্ডএস, ইন্টারটেক বাংলাদেশ); সাংস্কৃতিক সম্পাদক মো. তাহসিন উল ফারহান (সিনিয়র ম্যানেজার, দ্য সিটি ব্যাংক লিমিটেড); ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান, (সেলস ডিরেক্টর, মটোরোলা বাংলাদেশ); প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি_ এবং আন্তর্জাতিক সম্পাদক হাসিন বুলবুল ফেরদৌস (হেড অব সাপ্লাই চেইন, আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেড।) সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. গোলাম মোস্তফা (এসপিও, জনতা ব্যাংক পিএলসি); সহকারী সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম (ব্যবস্থাপনা পরিচালক, এমআরকে); সহকারী সাংস্কৃতিক সম্পাদক এরিকা শুভ্রা হালদার (প্রতিষ্ঠাতা, সিইও ও লিড এক্সপার্ট), নেক্সটজেন গ্রিন এবং সহকারী প্রকাশনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন (কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, বিপিও সার্ভিস (বাংলাদেশ) লিমিটেড)।

.

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোজাম্মেল হক তুষার (সিনিয়র এক্সিকিউটিভ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি) এবং শেখ তানভীর আহমেদ (উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, ঢাকা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা মন্ত্রণালয়)। নবগঠিত কমিটি ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ, সদস্যদের সুযোগ-সুবিধা উন্নয়ন এবং শিক্ষা ও পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করবে। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মের পেশাগত বিকাশ এবং উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্ব দেবে। ক্লাবের প্রত্যাশা, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্মিলিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।

১

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

২

পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর

৩

স্টিভ জবস, স্যাম অল্টম্যানের পর জেনসেন হুয়াং: পদ হারিয়ে ফিরে আসা তিন টেক জিনিয়াসের আলোচিত 'কামব্যাক'-এর গল্প

৪

কোনটি অশ্বগন্ধা, কোনটি সর্পগন্ধা

৫

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

৬

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

৭

আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা

৮

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৯

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

১০

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

১১

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

১২

‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী

১৩

সকালের নির্জনতায় ভিন্ন রূপে পতেঙ্গা

১৪

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১৫

লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত, কারা কীভাবে নিয়ে যাচ্ছে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }