চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। প্রায় আধা ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, বারবার নিজেদের দাবি তুলে ধরে কর্মসূচি পালন করলেও সংকটের সমাধান হয়নি। তাঁরা একজন উপাচার্য চান, তবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মানতে রাজি নন। দ্রুত সংকটের সমাধান করে ক্লাস ও পড়াশোনায় ফিরতে চান তাঁরা।

.

এ সময় সরকারের হস্তক্ষেপ কামনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আবির। তিনি বলেন, ‘অনেকে বলতে চাইছেন, আমাদের এই আন্দোলন সরকারবিরোধী। কিন্তু আমরা দীর্ঘ প্রায় ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই উপাচার্যকে মানি না। তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন খুনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা সহিংসতা চাই না। আপনারা দ্রুত এই সংকটের সমাধান করুন।’

আবদুল্লাহ আবির আরও বলেন, ‘আমরা সরকারের সংকটের বিষয়টি বুঝতে পারছি। খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য আপনারা একটি সংকটময় মুহূর্ত পার করছেন। তাই আমরা নতুন করে কোনো সংকট সৃষ্টি করতে চাই না। আপনারাও আমাদের সংকটটি বুঝুন এবং এর সমাধান করুন। জুলাইয়ের চেতনায় আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’

.

আন্দোলন বন্ধে কোনো ধরনের হুমকিতে তাঁরা পিছু হটবেন না উল্লেখ করে আবদুল্লাহ আবির বলেন, ‘এই সংকটের সমাধান একটাই—অধ্যাপক শরীফুল আলমকে আমরা উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য একজন উপাচার্য নিয়োগ দিতে হবে। অন্যথা এই সংকটের সমাধান সম্ভব নয়।’

.

একই বর্ষের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুর রাজ্জাক প্রান্ত বলেন, ‘আমরা এখনো পূর্ণ শক্তি নিয়ে আন্দোলন করিনি। আজ অর্ধবেলা সড়ক অবরোধের কর্মসূচি ছিল। কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে দীর্ঘ সময় অবরোধ করিনি। স্বল্প সময়ের জন্য করেছি। আমরা ভাবিনি, ২০২৪ সালের পরও আমাদের এভাবে হেয় করা হবে। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুত আমাদের দাবি মেনে নিন।’

সড়ক অবরোধ তুলে নেওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’, ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন।

.চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা, গভীর রাতে বিক্ষোভ.

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে রাখেন শিক্ষার্থীরা। এরপরও অচলাবস্থার নিরসন না হওয়ায় প্রায় এক মাস পর গত বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

১

চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

২

ডটের পর ডট খেলে বাংলাদেশকে বিপদে ফেলছেন মাহিদুল

৩

তোলারাম কলেজের স্মৃতিচারণা

৪

জাদুকর এসেছিল!

৫

জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে

৬

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

৭

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

৮

গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক

৯

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

১০

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

১১

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

১২

আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

১৩

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক

১৪

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা

১৫

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }