বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের সময় তিনি রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত ছিলেন।

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

.

এর আগে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরে তাঁকে রিমান্ডে চেয়ে আবেদন করা হবে। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে ১০ দফা দাবি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

.

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহারনামীয় ১৬৮ নম্বর আসামি রাকিবুল।

এ মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে কারাগারে পাঠান আদালত।

.বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে.

২০২২ সালে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

১

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

২

গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক

৩

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

৪

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

৫

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

৬

আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

৭

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক

৮

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা

৯

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

১০

ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

১১

ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে: শিক্ষামন্ত্রী

১২

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

১৩

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

১৪

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

১৫

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }