পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের অভিযোগ, দালাল চক্র তাঁদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পরে জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। দেশে ফিরে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে আসার সময় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক পাঁচ যুবক হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। অটোরিকশাচালক হলেন পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ যুবক। পরে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবর বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন। তবে চালক অটোরিকশা না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। এরপর তাঁদের পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা তাঁদের আটক করেন। পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারির পর বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সীমান্ত এলাকায় নিয়মিত পাহারা বসিয়েছেন। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন তাঁরা।

.

আটক পাঁচ যুবকের দাবি, ১৪ নভেম্বর তাঁরা আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাঁদের উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। ভারতে যাওয়ার পর তাঁরা একটি দালাল চক্রের খপ্পরে পড়েন। ওই চক্র তাঁদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর ও মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট দালাল চক্রের বিরুদ্ধে মামলা করবেন তাঁরা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

.

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগের বিষয়টিও যাচাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানব পাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে। সেখানে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

২

গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক

৩

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

৪

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

৫

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

৬

আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

৭

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক

৮

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা

৯

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

১০

ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

১১

ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে: শিক্ষামন্ত্রী

১২

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

১৩

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

১৪

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

১৫

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }