জুলাই গনঅভ্যুথানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিতুমীর কলেজ ছাত্রশক্তি কর্তৃক লহু রাঙা জুলাই ২০২৬ আলোচনা ও প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে।
প্রশাসন কর্তৃক অনুমতি না দেওয়ায় ৯ জুলাই সন্ধ্যা থেকে তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন তিতুমীর কলেজ ছাত্র শক্তির আহবায়ক সাখাওয়াত হাসান ও সঞ্চালনায় সদস্য সচিব আল নোমান নিরব ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদ আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শক্তির সহ-সভাপতি নীরব হাসান সুজন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খান তালাত রাফি ও নাঈম আবেদীন। এবং তিতুমীর কলেজের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সকল অতিথিরা জুলাই স্মৃতিচারণ সহ বিভিন্ন বীরত্বেগাথা ইতিহাস তুলে ধরেন।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদ আহসান বলেন জুলাই বিপ্লবের মূল কারণ হচ্ছে রাষ্ট্রকে আবার নতুন করে সাজানো। আমাদের বাবারা আমাদের পূর্বসূরিরা রক্ত দিয়েছেন কিন্তু আমরা একটি রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছি কিন্তু এবার আর ব্যর্থ হতে চাই না। এজন্যই জুলাই বিপ্লব। আমরা নতুন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, যদি কখনো দেখেন ছাত্রশক্তি তাদের উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে, ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে তাহলে আমাদের বলবেন আমরা আমাদের ভুলগুলো শুধরে নিবো।
পরিশেষে জুলাই কেন্দ্রিক বিভিন্ন গান ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে আনন্দঘন সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শু/আজা