বৃষ্টি কমতেই হাসল সূর্য: পর্যটকদের পদচারণায় ফের প্রাণ ফিরছে সমুদ্র সৈকতে

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

টানা বর্ষণ ও মেঘলা আবহাওয়া কাটিয়ে অবশেষে সমুদ্রজুড়ে ছড়িয়ে পড়েছে সূর্যের মিষ্টি হাসি। আবহাওয়ার এই সোনালী রূপের সঙ্গে সঙ্গেই পাল্টে গেছে সৈকতের চিত্র। দীর্ঘ দিন পর পর্যটকদের চোখে পড়ার মতো সমাগমে ফের প্রাণ ফিরে পেতে শুরু করেছে পর্যটন খাত। এতে লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা।

৪ আগস্ট, মঙ্গলবার, বিকেলে লাবনী মোড়, সিগার্ল পয়েন্ট, সুগন্ধা বীচ, কলাতলী বিচে পর্যটক মুখরিত। আনন্দ চিত্তে সমুদ্র উপভোগ করছেন। 

হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি  আবুল কাশেম শিকদার বলেন, ​গত এক মাসধরে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র সৈকতগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। এতে বেকার সময় কাটিয়েছেন হোটেল-মোটেব, রেস্তোরাঁ ও বিভিন্ন কটেজের মালিকসহ সৈকতকেন্দ্রিক হকার ও ব্যবসায়ীরা। তবে আবহাওয়া অনুকূলে আসায় এবং ছুটির আমেজে নতুন করে পর্যটকরা আসতে শুরু করেছেন। টুর অপারেটর এসোসিয়েশন টুয়াকের সভাপতি আনোয়ার কামাল বলেন, কক্সবাজারের পর্যটনখাত সরকারের গুরুত্বপূর্ণ রাজস্ব ভূমিকা রাখে। বর্তমান সরকার পর্যটনের উপর বিশেষ গুরুত্ব এবং আধুনিক পর্যটনহাব গড়ে তুলার আহবান জানান। 

​হোটেল-মোটেল মালিক সমিতির প্রতিনিধিরা জানান, রোদোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে পর্যটকদের চাপ আরও বহুগুণ বেড়ে যাবে। ইতোমধ্যে অনেক হোটেলের রুম বুকিং হতে শুরু করেছে। ​দীর্ঘদিন পর্যটকশূন্য থাকার পর সৈকতে এমন কর্মচাঞ্চল্য দেখে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের আশা, প্রকৃতির এই ইতিবাচক রূপ আর পর্যটকদের মুখরতা খুব দ্রুতই সমুদ্র সৈকতকে তার পুরোনো ও জমজমাট রূপে ফিরিয়ে আনবে।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত