দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা উচিত হয়নি

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক।

.

মোহাম্মাদ উল্লাহ জাফরী

সাউথ ওয়েস্টফেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, জার্মানি

.

জার্মানিতে আসার এক মাস পূর্ণ হয়েছে মাত্র। এমন সময় জানতে পারি আমার বাল্যবন্ধু রোহানের মৃত্যুসংবাদ। বন্ধুর আকস্মিক মৃত্যু মনে প্রশ্ন তুলেছিল, ক্ষণস্থায়ী জীবনে এত সংগ্রামের অর্থ কী? জন্মস্থান থেকে বহুদূরে এসে রোজ এত প্রতিকূলতা পাড়ি দেওয়া কতটা জরুরি?

.

এমন বিভ্রান্তির সময়ে পরিবারের কথা, বন্ধুদের কথা ভীষণভাবে মনে পড়ে। বিষণ্ণতা বাড়ে। দেশে থাকার সময় যেসব দৈনন্দিন দিনগুলোকে একটু বেশিই সাধারণ মনে হতো, সেগুলোকেই ফিরে পেতে ইচ্ছা করে। এখানে অবশ্য আমার মামা-মামি আছেন। তবে তাঁদের সঙ্গে দেখা করতেও তো ট্রেনে ১০–১২ ঘণ্টা।

.

রান্না, বাজার, বাসা সামলে পড়াশোনা আর পার্টটাইম চাকরি—সব মিলিয়ে এ যেন ক্লান্ত হওয়ার মহোৎসব। অসুস্থতায় ক্লান্তি আরও বাড়ে। নিজের খেয়াল নিজেই রাখতে হয়। কিন্তু অসুস্থ হলে মাতৃভাষার বদলে অন্য ভাষায় ডাক্তারকে ব্যাখ্যা করা রীতিমতো যুদ্ধ।

দেশে থাকতে দেখতাম তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা। সেটা শুনেই হাড় হিম হয়ে যেত। জার্মানিতে শীতকাল আসার আগেই তেঁতুলিয়া ‘ফেল’। ডিসেম্বর থেকেই তাপমাত্রা চলে যায় হিমাঙ্কের নিচে। ছবিতে তুষারপাত দেখলে যে মুগ্ধতা কাজ করত, এখন আর সেটা কাজ করে না। মনে হয় দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা বোধ হয় উচিত হয়নি।

.‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছি.

ফাইরোজ তানজিম

ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

.

দেশে থাকতে পরিবারই ছিল আমার পুরো পৃথিবী। তাদের ছাড়া মানিয়ে নেওয়া ছিল খুব কঠিন। ব্যাগ গুছিয়ে চলে যেতেও মন চাইত, কিন্তু বিমানভাড়া দেখে আর সাহস হয়নি। এখানে সবচেয়ে সুবিধা হলো সব রকম খাওয়াদাওয়া পাওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে তেমন খাবারের দোকান থাকে না। ফলে অনেক দূর যেতে হয়।

.

ইংল্যান্ডে আসার আগে অনেকেই ভাবে, ভাষা নিয়ে তো কোনো সমস্যাই হবে না। ভাষা তো বুঝিই। কিন্তু এখানে অর্ধেক কথা তারা মুখের ভেতরে রেখেই বলে। বিভিন্ন দেশের মানুষের বিভিন্নভাবে বলা ইংরেজি বুঝতে একটু সমস্যা হয়।

ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারে, তাই পড়াশোনায় তেমন কোনো অসুবিধা হয় না। সেই টাকা দিয়ে নিজের চলাফেরা এমনকি টিউশন ফিও কিছুটা কাভার করা সম্ভব। এখানকার পড়াশোনা ও কাজের ধরন একেবারেই আলাদা। টানা দুই দিন কাজ করলে শরীর খুব ক্লান্ত হয়ে যেত। মাঝেমধ্যে মনে হতো, শুধু টাকার জন্যই কাজ করছি।

তবে এখানকার মানুষ অনেক বেশি বন্ধুসুলভ। সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতে পেরেছি। ব্রিটিশরা অহেতুক জাহির করে না, এটা আমার সবচেয়ে ভালো লাগে।

.বিদেশে পড়তে যাওয়ার আগে কী ভেবেছি, কী হয়েছে

১

দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা উচিত হয়নি

২

রাশিয়ার হিসাবেই ইউক্রেন যুদ্ধে ৫ লাখ সেনার মৃত্যু তথ্য আছে: বিবিসির প্রতিবেদন

৩

আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ

৪

পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল

৫

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই, যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

৬

আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা

৭

স্মার্টফোনে যে ১০ প্রযুক্তি বদলে দিচ্ছে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা

৮

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

৯

বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬

১০

মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের

১১

মায়ের একটি কথা সারা জীবন মেনেছেন সোহেল খান

১২

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

১৩

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

১৪

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১৫

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }