শিশুরা বিচারক: প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

পড়তে পড়তে মাথাব্যথা শুরু হয়ে গিয়েছিল ইব্রাহিমের। কিন্তু বইটা এতই মজার যে সে বন্ধ করতে পারছিল না! শেষে মাকেই ডেকে বলল, বইটা তার কাছ থেকে সরিয়ে নিতে। কোন বই তাকে এত মুগ্ধ করেছে, বিবিসির কাছে সেই নাম অবশ্য বলেনি ১২ বছর বয়সী ইব্রাহিম। বলা নিষেধ, কারণ সে এবার বুকার পুরস্কারের বিচারক! সম্প্রতি নতুন ক্যাটাগরিতে চিলড্রেনস বুকার চালু করতে যাচ্ছে বুকার কমিটি। প্রথম চিলড্রেনস বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা আটটি বইয়ের একটি পড়তে গিয়ে ইব্রাহিমের এই দশা।

২৪ নভেম্বর এই আটটি বইয়ের নাম ঘোষণা করেছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। জমা পড়া ৮৯টি বই থেকে তালিকাটি তৈরি করেছেন তিন বিচারক। তাঁদের সঙ্গে এবার যোগ দিচ্ছে ইব্রাহিমসহ চার খুদে পাঠক। এই সাতজন মিলে বেছে নেবেন বিজয়ী বই। ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার, লন্ডনের ইয়াং ভিঅ্যান্ডএ জাদুঘরে ঘোষণা করা হবে সেই বইয়ের নাম। অনুষ্ঠানটি অনলাইনেও সরাসরি দেখা যাবে।

.

শিশুতোষ কথাসাহিত্যের জন্য এটিই বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রথম পুরস্কার। ২০০৫ সালে আন্তর্জাতিক বুকার (যেটি দেওয়া হয় অনুবাদ সাহিত্যের জন্যে) চালুর পর দুই দশক পেরিয়ে ২০২৫ সালের ২৪ অক্টোবর নতুন এ পুরস্কারের ঘোষণা আসে। ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সাল থেকে প্রতিবছর দেওয়া হবে এ পুরস্কার। ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য যেকোনো দেশের লেখকের বই বিবেচিত হতে পারে। বইটি ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত হতে হবে আর প্রকাশিত হতে হবে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে।

বিচারকদের সভাপতি ব্রিটিশ শিশুসাহিত্যিক ও চিত্রনাট্যকার ফ্র্যাঙ্ক কটরেল-বয়েস। তাঁর প্রথম শিশুতোষ উপন্যাস ‘মিলিয়নস’ কার্নেগি পদক জিতেছিল। সঙ্গে আছেন বিবিসির কমেডি সিরিজ ‘ঘোস্টস’-এর অভিনেত্রী ললি অ্যাডেফোপে এবং উত্তর লন্ডনের শিশুদের বইয়ের দোকান ‘দ্য চিলড্রেনস বুকশপ’-এর স্বত্বাধিকারী সঞ্চিতা বসু দে সরকার। চার হাজারের বেশি আবেদন থেকে বেছে নেওয়া হয়েছে চার শিশু বিচারককে। হ্যাম্পশায়ারের ইব্রাহিম আর স্কটিশ হাইল্যান্ডসের লেইনির বয়স ১২। অন্য দুজন নর্দ্যাম্পটনশায়ারের ১১ বছরের মাইলা আর কেন্টের ৮ বছরের লুনা।

.
শিশুতোষ কথাসাহিত্যের জন্য এটিই বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রথম পুরস্কার। ২০০৫ সালে আন্তর্জাতিক বুকার (যেটি দেওয়া হয় অনুবাদ সাহিত্যের জন্যে) চালুর পর দুই দশক পেরিয়ে ২০২৫ সালের ২৪ অক্টোবর নতুন এ পুরস্কারের ঘোষণা আসে। ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সাল থেকে প্রতিবছর দেওয়া হবে এ পুরস্কার। ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য যেকোনো দেশের লেখকের বই বিবেচিত হতে পারে। বইটি ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত হতে হবে আর প্রকাশিত হতে হবে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে।
.

আয়োজকেরা আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকার নাম দিয়েছেন ‘গ্রেট এইট’। এতে আছে পাঁচটি উপন্যাস, দুটি গ্রাফিক নভেল আর একটি সচিত্র ছোটগল্পের সংকলন। আট বইয়ের ছয়টিতেই চিত্রশিল্পীর নাম রয়েছে। ছবির এ ভূমিকার স্বীকৃতি আছে পুরস্কারের অর্থমূল্যেও। সংক্ষিপ্ত তালিকার প্রতিটি বইয়ের জন্য বরাদ্দ আড়াই হাজার পাউন্ড। বিজয়ী বই পাবে ৫০ হাজার পাউন্ড ও একটি ট্রফি। গ্রাফিক নভেল জিতলে লেখক ও চিত্রশিল্পীর মধ্যে অর্থ সমান ভাগে বণ্টিত হবে। অন্য সচিত্র বইয়ের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী লেখক ও শিল্পীর ভাগ হবে সমান অথবা ৭৫ ও ২৫ শতাংশ।

.

সংক্ষিপ্ত তালিকার আট বই

১. ‘দ্য ওয়ার্স্ট থিং দ্যাট কুড পসিবলি হ্যাপেন’—গাই ব্যাসের লেখা, ছবি ডেভিড রবার্টসের। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ যদি নিজের প্রতিবিম্বের সঙ্গে জায়গা বদলে যায়? কিংবা ঘরের পাশের চালায় যদি বাসা বাঁধে এক পেটুক দানব? এমন সব আশঙ্কা নিয়ে ব্যাসের ভৌতিক ছোটগল্পের সংকলন। রবার্টসের আঁকা ছবিতে দেখা মেলে সেই দুঃস্বপ্নের বাসিন্দাদের।

২. ‘ট্যাডপোল সামার’—ক্যাথরিন ব্রুটনের উপন্যাসে ফ্রগ আর তার ছোট ভাই ট্যাড একই ঘরে থাকে। অসুস্থ ট্যাডকে হাসপাতালে নেওয়ার পর ঘরটায় একা শুতে পারে না ফ্রগ। বাগানে তাঁবু খাটিয়ে ঘুমাতে শুরু করে সে। বাইরের জগতে যে ছোট ছোট বিস্ময় আবিষ্কার করে, সেগুলো ভাইয়ের সঙ্গে ভাগ করে নিতে চায় ফ্রগ।

৩. ‘ওয়ার’—লিখেছেন ওয়েন কলফার ও অ্যান্ড্রু ডনকিন, এঁকেছেন জোভান্নি রিগানো। বিদেশি সেনারা শহর দখল করে বাবাকে ধরে নিয়ে গেলে তাঁকে খুঁজতে থেকে যায় ১৪ বছরের গ্রাফিতিশিল্পী ক্যাট। তার সঙ্গে দেখা হয় বিপক্ষের তরুণ সৈনিক অ্যাডামের, যে নিজেই বোঝে না যে কেন তাকে লড়তে হচ্ছে। রিগানোর আঁকা এ গ্রাফিক নভেলে অবরুদ্ধ শহরটাকে দেখি দুইপাশের দুজনের চোখে।

.

৪. ‘দ্য নাইট আই বরোড টাইম’—ইকবাল হুসাইনের উপন্যাসের জুবায়ের সাত ভাইয়ের মধ্যে সবার ছোট। একদিন সে টের পায় যে উত্তরাধিকারসূত্রে সে অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা পেয়েছে। মা-বাবার সম্পর্কটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না। জুবায়েরের মাথায় বুদ্ধি আসে, অতীতে গিয়ে সব ঠিক করে দিলেই তো হয়! মুশকিল হলো, অতীতের সামান্য কিছু বদলে দিলেও তার জের এসে পড়ে ভবিষ্যতে।

৫. ‘দ্য টেলার অব টল টেলস’—লিজ হাইডারের লেখা, ছবি টম ডি ফ্রেস্টনের। বনের ভেতর এক কুটিরে থাকেন ওমা। বহু বছর পর তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পায় গল্পের কথক। মাসে একবার দেখা হয় দুজনের। ওমা শোনান ড্রাগন আর দৈত্যদের সব আশ্চর্য কাহিনি। শুধু একটি গল্পই তিনি বলেন না। এত দিন কেন তাঁকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছিল? বিচারকেরা আলাদা করে বলেছেন ডি ফ্রেস্টনের ছবির কথা। গল্পের মেজাজ বদলের সঙ্গে পাল্লা দিয়ে বদলায় তাঁর আঁকা আলো–ছায়া।

৬. ‘দ্য র‍্যাম্বলার্স কার্স’—লেখা ও ছবি দুটোই মাইকি প্লিজের। জাদুবনের ধারে এক খাবারের দোকানে রাঁধুনি একজন মানুষ আর খাবার পরিবেশন করে গ্লামফুট নামের এক গবলিন। দৈত্য বা ড্রাগন দেখলে রাঁধুনির চোখ কপালে ওঠে না। অথচ একদিন দরজায় এমন এক অতিথি হাজির হয়, যাকে দেখে সে রীতিমতো ঘাবড়ে যায়। অতিথি যে তারই মতো আরেকজন মানুষ!

.
আয়োজকেরা আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকার নাম দিয়েছেন ‘গ্রেট এইট’। এতে আছে পাঁচটি উপন্যাস, দুটি গ্রাফিক নভেল আর একটি সচিত্র ছোটগল্পের সংকলন। আট বইয়ের ছয়টিতেই চিত্রশিল্পীর নাম রয়েছে। ছবির এ ভূমিকার স্বীকৃতি আছে পুরস্কারের অর্থমূল্যেও। সংক্ষিপ্ত তালিকার প্রতিটি বইয়ের জন্য বরাদ্দ আড়াই হাজার পাউন্ড। বিজয়ী বই পাবে ৫০ হাজার পাউন্ড ও একটি ট্রফি।
.

৭. ‘শেমাস অলমোস্ট ফেমাস’—জেসিকা স্কট-হোয়াইটের লেখা, ছবি বেকা মুরের। এগারো বছরের শেমাস মার্ফির বাবা বিখ্যাত আলুখেয়ে, মা কেক-পাউরুটিবানিয়ে। এমনকি তার কোলের বোনও ইন্টারনেটে তারকা। এত বিখ্যাত এক পরিবারে শেমাসকেই কেউ চেনে না। বন্ধু দারাকে সঙ্গে নিয়ে এবার সে–ও নাম করবে বলে ঠিক করে। মুরের মজার আঁকাগুলো শেমাসের এই খ্যাতির অভিযানের সঙ্গী।

৮. ‘হোমটাউন’—অস্ট্রেলীয় শিল্পী শন ট্যান নিজেই লিখেছেন, নিজেই এঁকেছেন। দূরের এক গ্রহে বিচিত্র সব প্রাণীর সঙ্গে বেড়ে উঠেছে এক মানবশিশু। একদিন মহাকাশপোশাক পরা এক ছেলে এসে মেয়েটিকে তার ‘আসল বাড়ি’তে ফিরিয়ে নিতে চায়। যে জায়গাকে সে এত দিন নিজের বাড়ি বলে জেনেছে, তবে সেটি কী? জলরঙে অচেনা এক জনপদ এঁকে ট্যান খুব চেনা এই প্রশ্ন তুলেছেন।

ফেব্রুয়ারিতে ফলাফল ঘোষণার আগেই আটটি বইয়ের গল্পের খানিকটা শোনার সুযোগ মিলবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে দেখা যাবে বইগুলো নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে বই থেকে পড়ে শোনাবেন অভিনেতা আদিল আখতার, এইডান টার্নারসহ অন্যরা।

সূত্র: দ্য বুকার প্রাইজেস ডটকম ও বিবিসি

১

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

২

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

৩

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

৪

ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ

৫

টিকটকে পরিচয়, কিশোরীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

৬

বাঘায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা, নেপথ্যে কি

৭

মেঘনা গ্রুপে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন

৮

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

৯

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১০

মিশন এনসেলাডাস - ৫

১১

এনভিডিয়ার সিইওর ‘বান্ধবী’ অ্যালিসের চীনের সঙ্গে কি তাহলে ব্যবসা ছিল

১২

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মোটরসাইকেল মহড়া

১৩

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র

১৪

শিশুরা বিচারক: প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

১৫

দেশে ‘সামার লাভার’দের নিয়ে হাসাহাসি করাটা উচিত হয়নি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }