বিনোদন

মেসির শেষ ম্যাচে আবেগঘন বার্তা বাংলাদেশের তারকাদের

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচটিও স্মরণীয় করে রেখেছেন ফুটবলের এই মহাতারকা—এক গোল ও দুটি অ্যাসিস্টে দলকে এনে দিয়েছেন ৩–০ গোলের জয়। মাঠে মেসির শেষ উপস্থিতির আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকা শিল্পীদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবলারের বিদায়ঘন মুহূর্ত নিয়ে নিজেদের অনুভূতি ও স্মৃতি ভাগ করে নিয়েছেন তারা।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসিকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

মেসির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হিসেবে ২০২২ বিশ্বকাপের কথাও উল্লেখ করেন পরীমণি। তিনি লিখেছেন, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’

বিদায়ের মুহূর্তে মেসির কিংবদন্তি হয়ে থাকার কথাও স্মরণ করিয়ে দেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির শেষ ম্যাচ ঘিরে নিজের আবেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের সোনালি যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

মেসির বিদায়ী ম্যাচ শুধু আর্জেন্টিনার সমর্থকদের জন্য নয়, বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্তের কাছেও ছিল আবেগের মুহূর্ত। বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের প্রতিক্রিয়াতেও ফুটে উঠেছে সেই আবেগ—দীর্ঘ ক্যারিয়ারে মেসি কীভাবে ফুটবলপ্রেমীদের জীবনের অসংখ্য স্মৃতি, রাতজাগা আর উচ্ছ্বাসের অংশ হয়ে উঠেছেন।
 

১

তিন বছরে গাজায় ইসরায়েলি হামলা কতবার, প্রাণ হারালেন কতজন

২

ট্রাম্পের গাজা পরিকল্পনা এক বছর পরও থমকে

৩

শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চান না ৮৭% রোহিঙ্গা

৪

জুলাই সনদের সঙ্গে বিএনপির ইশতেহারও গুরুত্ব পাবে

৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস, ঘটনার বর্ণনা দিলেন অপূর্বা

৬

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, নিউইয়র্কে জরুরি অবস্থা

৭

দিল্লিতে ভবন ধসে নিহত ৩, আহত ৮

৮

আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৬

৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

১০

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ

১১

মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয়

১২

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ

১৩

মহাকাশ থেকে বাংলাদেশ দেখতে কেমন? ছবি তুলে দেখালেন বিজ্ঞানীরা

১৪

ডেঙ্গুতে রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ রোগী শনাক্ত, মৃত্যু ১

১৫

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত