সারাদেশ

বিএনপি নেতার ছেলের বউয়ের বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেনের স্ত্রী লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মামলা হয়েছে।

বিষয়টি গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজধানী ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।

অভিযুক্ত লুবানা ইয়াসমিন হিয়া ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (সম্মান) রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ১০ অক্টোবর বনানী থানায় লুবানা ইয়াসমিন হিয়ার বিরুদ্ধে এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগে সেনা কর্মকর্তা মেজর রায়হানের স্ত্রী মোবাশ্বিরা রায়হান লিনা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আগের দিন ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের বনানী এলাকার সরকারি কোয়ার্টারে লিনার আত্মীয় হিয়াকে রেখে বাচ্চাকে চিকিৎসকের কাছে গিয়েছিলেন মেজর রায়হান ও তার স্ত্রী লিনা। তারা বাসায় ফিরলে হিয়া বাসা থেকে চলে যাওয়ার পর মেজর রায়হানের স্ত্রী লিনা দেখতে পান তার স্বর্ণের গহনাগুলো নেই। ঘরে খোঁজাখুঁজি করে না পেয়ে বনানী থানায় চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হিয়া গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন লিনা।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ের হোসেন মিঠুন বলেন, আমার কিছু বলার নেই। আমি সেপারেশনে আছি। আপনার যা করার করুন।
জানা গেছে, চুরির মামলায় উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে আপাতত গা ঢাকা দিয়েছেন হিয়া।

জানতে চাইলে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, আমার ছেলের বউয়ের পড়াশোনার খরচ, খাওয়া-দাওয়ার খরচ দিলেও তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় নিয়ে আমার কিছু করার নেই। এ বিষয়ে তার পরিবার বলতে পারবে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।

১

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

২

ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়: ট্রাম্প

৩

ছাই ছেঁকে স্বর্ণ বের করেন সিংগাইরের কারিগররা

৪

১০ জনের চেককে হারিয়ে জয়ের ছন্দে স্পেন

৫

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

৬

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

৭

আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরু ফতোয়া

৮

যুক্তরাষ্ট্রের রাডারে হামলা চালিয়েছে ইরান

৯

কেইনের মাইলফলকের দিনে শেষ আটে ইংল্যান্ড

১০

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

১১

সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিভিন্ন এয়ারলাইনস

১২

কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন ট্রাম্প জুনিয়র

১৩

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

১৪

২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনি

১৫

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }