রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতাসহ ৫ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

রাবি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালু ও সিনেট কার্যকরসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবিরের রাবি শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষার্থীরা আবাসিক হলের সংকটের কারণে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের পাশাপাশি শতভাগ আবাসিকতা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানান তিনি।

এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালুর দাবি জানান ছাত্রশিবিরের নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি থাকলেও নীতিনির্ধারণ, জবাবদিহিতা ও প্রশাসনিক কার্যক্রমে তাদের কার্যকর কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে সিনেটকে কার্যকর ও সক্রিয় করার দাবি জানান তারা।

এ সময় রাকসুর বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা এবং একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনের সময়সূচি প্রকাশের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

দাবিগুলো বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা।

 

শু/আজা

১

সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

২

রাজপথে রাজত্ব বিরোধীদের, জ্ঞানেশের সঙ্গে সাংবাদিককে ‘যৌন হেনস্থাকারী’ এক পুলিশকর্তাও

৩

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর

৪

রাবিতে ছাত্রদলের হামলায় সাংবাদিকসহ আহত ১০

৫

হেফাজতের দাবিনামায় বড় পরিবর্তন, নারীর প্রসঙ্গ বাদ

৬

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ গোপন করলে শাস্তি, তৃণমূলে বিএনপির নজরদারি বাড়ছে

৭

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৯

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

১০

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

১১

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

১২

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১৩

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

১৪

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৫

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত