গাছে বেঁধে পুলিশে দিলেন স্থানীয়রা

সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

ফরিদপুরের সদরপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা মো. মাসুদ (২৭) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁকে সদরপুর থানায় নেওয়া হয়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ছাত্র সদরপুর উপজেলার চর রামনগর এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসার নাজেরা শাখার আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে তার মায়ের কাছে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে মাদরাসার ক্বারি মাওলানা মো. মাসুদের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করা হয়।

পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ও প্রলোভনের মাধ্যমে ওই ছাত্রকে শিক্ষকের শয়নকক্ষে নেওয়া হতো। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তাকে শয়নকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরা এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেছে পরিবার।

ঘটনাটি জানার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর স্বজনেরা মাদরাসায় যান। সেখানে অভিযুক্ত শিক্ষকের কাছে তাঁরা ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় স্থানীয় লোকজনও জড়ো হন। পরে তাঁরা মাওলানা মাসুদকে আটক করে মাদরাসার সামনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) করিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে মাওলানা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থল সদরপুর থানার আওতাধীন হওয়ায় রাত আনুমানিক ১টার দিকে তাঁকে সদরপুর থানায় নিয়ে যাওয়া হয়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন সাহ বলেন, এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা, মাদ্রাসার আবাসিক ব্যবস্থাপনায় নজরদারি এবং শিক্ষার্থীদের অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন অভিভাবক।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

১

সদরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

২

রাজপথে রাজত্ব বিরোধীদের, জ্ঞানেশের সঙ্গে সাংবাদিককে ‘যৌন হেনস্থাকারী’ এক পুলিশকর্তাও

৩

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর

৪

রাবিতে ছাত্রদলের হামলায় সাংবাদিকসহ আহত ১০

৫

হেফাজতের দাবিনামায় বড় পরিবর্তন, নারীর প্রসঙ্গ বাদ

৬

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ গোপন করলে শাস্তি, তৃণমূলে বিএনপির নজরদারি বাড়ছে

৭

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

৮

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৯

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

১০

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

১১

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

১২

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

১৩

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

১৪

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৫

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত