যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি,

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিরল মানচিত্র তৈরি করছে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি, বিরল মানচিত্র তৈরি করছে চীন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে এবার সাবমেরিন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন।ফাইল ছবি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে এবার সাবমেরিন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে চীন। এই লক্ষ্যে প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরজুড়ে সমুদ্রতলের বিরল মানচিত্র তৈরি ও নজরদারির এক বিশাল কর্মসূচি চালাচ্ছে শক্তিধর চীন। এসব ভবিষ্যতে সাবমেরিন যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার গড়ে তুলছে বলে দাবি বেইজিংয়ের। প্রতিবেদন অনুযায়ী, ওশান ইউনিভার্সিটি অব চায়না পরিচালিত গবেষণা জাহাজ ‘ডং ফাং হং ৩’ ২০২৪-২৫ সালে তাইওয়ান, গুয়াম এবং ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় বারবার চলাচল করে সমুদ্রতল ও পানির বৈশিষ্ট্য নিয়ে তথ্য সংগ্রহ করেছে। বিশ্ববিদ্যালয় বলছে, এটি জলবায়ু ও পলিমাটি গবেষণা করছিল, তবে বিশেষজ্ঞদের মতে, এই তথ্য সাবমেরিন পরিচালনা ও প্রতিপক্ষের সাবমেরিন শনাক্তে কাজে লাগতে পারে। চীনের এই কর্মসূচিতে ডজনখানেক গবেষণা জাহাজ ও শত শত সেন্সর যুক্ত রয়েছে। পাঁচ বছরের জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত কয়েকটি জাহাজ সরাসরি সমুদ্রতল মানচিত্র তৈরিতে যুক্ত। ইরানের পাল্টা হামলা শুরুর পর ইসরায়েলে আহত ৪৮২৯ জন হাসপাতালে ইরানের পাল্টা হামলা শুরুর পর ইসরায়েলে আহত ৪৮২৯ জন হাসপাতালে ৩ ঘণ্টা আগে বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তলদেশ, পানির তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের তথ্য সাবমেরিন লুকিয়ে রাখা, চলাচল নিয়ন্ত্রণ এবং শত্রু সাবমেরিন শনাক্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার সাবেক নৌ-কমান্ডার পিটার স্কট বলেন, ‘যুদ্ধক্ষেত্রের প্রস্তুতিতে এই তথ্য অমূল্য।’ চীনের এই কার্যক্রম বিশেষভাবে ফিলিপাইন, গুয়াম, হাওয়াই এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আশপাশে কেন্দ্রীভূত। একইসঙ্গে মালাক্কা প্রণালির মতো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ রুটেও নজর দেয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে ‘সিভিল-মিলিটারি ফিউশন’ নীতির কারণে বেসামরিক গবেষণাও সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে। চীন এটিকে ‘স্বচ্ছ মহাসাগর’ প্রকল্পের অংশ হিসেবে দেখালেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একে কৌশলগত উদ্বেগ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশাল সমুদ্র জরিপ কর্মসূচি চীনের সামুদ্রিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সুবিধাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত