হাসিনার প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না : নাহিদ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত ছবি:
ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার শাহবাগে নিহত শরীফ ওসমান হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি বক্তব্য দেন। ওই সংবাদ সম্মেলনের পেছনে ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল বলেও দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত সরকার ওই সংবাদ সম্মেলনের দায় নিচ্ছে না এবং বিষয়টি অস্বীকার করছে। এ প্রসঙ্গে ভারতের ‘সেভেন সিস্টার্সের’ কোনো স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় সংবাদ সম্মেলন করলে এবং বাংলাদেশ সরকার তার দায় অস্বীকার করলে সেটি যেমন বিশ্বাসযোগ্য হবে না, দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

নাহিদ ইসলামের ভাষ্য, দিল্লি থেকে শেখ হাসিনা যা কিছু বলছে, সেগুলোকে শেখ হাসিনার ভাষ্য হিসেবে না নিয়ে দিল্লির ভাষ্য হিসেবে নিতে হবে। ভারত এই বার্তা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে।

৫ আগস্টের সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনের অবস্থান এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এ ঘটনায় ভারতীয় হাইকমিশনের দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া উচিত ছিল। একই সঙ্গে বাংলাদেশ সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ না করে ভারতীয় প্রতিনিধিদের ডেকে জবাবদিহি চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ওই সংবাদ সম্মেলন বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হয়েছে। কোনো মামলায় আদালতের রায় হওয়ার পর সেই মামলার আসামিকে একটি সরকার সংবাদ সম্মেলনের সুযোগ দিলে তা বাংলাদেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। তিনি আরও বলেন, এটি বাংলাদেশের বিরুদ্ধে ছায়াযুদ্ধ ঘোষণা করার মতো।

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনা ও নিহত শরীফ ওসমান হাদীকে ফেরত পাঠানো, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং সীমান্ত হত্যাকাণ্ডের মীমাংসার মতো বিষয়গুলোর সমাধানের পরই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা উচিত।

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত