তিতুমীরে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ ফাইনাল পর্ব অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সরকারি তিতুমীর কলেজে বিতর্ক ক্লাবের উদ্যোগে ডিবেট ক্লাবের ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১ টা থেকে কলেজের শহীদ বরকত মিলনায়তনের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বের বিতর্কে হিতৈষী ৫.০ দলের পক্ষে অংশ নেন সারজিস হোসেন, রাকিব হাসান, উর্মি আক্তার ও অংক। অপরদিকে ‘অংক মিলে না’ দলের পক্ষে বিতর্কে অংশ নেন মো. মাছুদ, সামিয়া ইসলাম কথা ও আমিরুল ইসলাম। 

চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল, এই সংসদ প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগ অনুমোদন করবে। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্ক শেষে গণিত বিভাগের ‘অংক মিলে না’ দল বিজয়ী হয়। পাশাপাশি সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন সামিয়া ইসলাম কথা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলেয়া আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এম. এম. আতিকুজ্জামান, গনিত বিভাগের অধ্যাপক এমডি রফিকুল ইসলাম, বিতর্ক ক্লাবের সভাপতি ইমরান হোসাইন ইমরুসহ একঝাঁক উদীয়মান তরুণ বিতার্কিক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন বলেন, মানবসৃষ্ট সুন্দর কাজগুলোর মধ্যে বিতর্ক অন্যতম। বিতর্ক শুধু কথার ওপর কথা বলা নয়; বরং যুক্তির ওপর যুক্তি উপস্থাপন করা, প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া এবং কোনো যুক্তি ভিন্নদিকে চলে গেলে সেটিকে পুনরায় মূল প্রসঙ্গে ফিরিয়ে আনা। এর জন্য প্রচুর পড়াশোনা, জ্ঞানার্জন ও বিভিন্ন বিষয়ে নিজেকে তথ্যসমৃদ্ধ রাখতে হয়।


তিনি আরও বলেন, বিতর্ক মানুষের বিবেক, বুদ্ধি ও চিন্তাশক্তিকে আরও সুন্দরভাবে জাগ্রত ও বিকশিত করে। যুক্তিতর্কের মাধ্যমে নিজের ভুল বুঝতে পারলে তা সংশোধন করা এবং ভালো বিষয়কে গ্রহণ ও খারাপ বিষয়কে বর্জন করার শিক্ষা পাওয়া যায়। আর এই শিক্ষাই মানবজীবনের অন্যতম বড় শিক্ষা।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর এম. এম. আতিকুজ্জামান বলেন, আজকের অনুষ্ঠানে এসে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। আমার সন্তানেরা বিতর্কের মাধ্যমে নিজেদের যুক্তি ও বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। বিতর্ক মানুষকে সঠিক তথ্য ও যুক্তি যথাযথভাবে উপস্থাপনের দক্ষতা অর্জন করায়। একজন ভালো বিতার্কিক জীবনের নানা ক্ষেত্রে সফল হতে পারে, এটি আমার বিশ্বাস। যারা বিজয়ী হয়েছে, তাদের প্রতি রইল শুভকামনা। তবে শুধু কলেজ পর্যায়ে সাফল্য অর্জন করলেই হবে না; জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে, এটাই আমার প্রত্যাশা। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।


ক্লাবটির সভাপতি ইমরান হোসাইন ইমরু বলেন, জিটিডিসির চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. মো. শফিউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। আমরা মনে করি, শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে পুরো আয়োজনটি সফল হয়েছে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও তিতুমীর কলেজকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে আরও বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। 

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও সেরা বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

শু/আজা
 

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত