তিতুমীরের অপরাজিতা ছাত্রীনিবাসে নষ্ট লিফট ও সুপেয় পানির সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রীনিবাসে নষ্ট লিফট ও সুপেয় পানির সমস্যায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ছাত্রীরা। দশতলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসে দুটি লিফট থাকলেও একটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে।  ফলে একটি লিফট দিয়েই শিক্ষার্থীদের ওঠানামা করতে হচ্ছে। পাশাপাশি খাবার পানির ফিল্টারের কিট সময়মতো পরিবর্তন না করায় পানিতে দুর্গন্ধসহ বিভিন্ন সমস্যার অভিযোগ করেছেন তারা।


শিক্ষার্থীদের অভিযোগ, একটি লিফট চালু থাকায় ধারণক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থীকে একসঙ্গে লিফটে ওঠানামা করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে ওপরের তলার শিক্ষার্থীদের লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। লিফট ব্যবহার করতে না পারলে দশতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে।


সরেজমিনে অপরাজিতা ছাত্রীনিবাসে গিয়ে দেখা যায়, দুটি লিফটের মধ্যে একটি বন্ধ রয়েছে। চালু থাকা লিফটটিতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ওঠানামা করছেন। এছাড়া খাবার পানির ফিল্টারের কিটও অপরিষ্কার অবস্থায় দেখা যায়।


পানির সমস্যা নিয়ে একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে ফিল্টারের কিট পরিবর্তন না করায় পানিতে দুর্গন্ধ হচ্ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলে ওঠার পর থেকেই পানির সমস্যায় ভুগছি। কয়েকবার এই পানি পান করে অসুস্থও হয়েছি। লিফটও অনেকদিন ধরে বন্ধ। বিষয়টি দায়িত্বে থাকা ম্যামকে জানানো হলেও এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’


আরেক শিক্ষার্থী বলেন, 'হলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো খাবার পানিতে দুর্গন্ধ। সময়মতো ফিল্টারের কিট পরিবর্তন না করায় এ সমস্যা হচ্ছে। দুটি লিফট থাকার পরও বেশির ভাগ সময় একটি দিয়েই ওঠানামা করতে হয়। দশতলা থেকে নিচে নামা সম্ভব হলেও ওপরে ওঠা অনেক কষ্টকর। বিশেষ করে খাবার আনা-নেওয়ার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়।'


এ বিষয়ে অপরাজিতা ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোর্শেদা জাহান বলেন, 'ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। শিগগিরই লিফটটি ঠিক করার ব্যবস্থা করা হবে।'


তবে সুপেয় পানির ফিল্টারের কিট পরিবর্তন না করা এবং দীর্ঘদিন অপরিষ্কার থাকার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, কয়েকদিন আগেই সবগুলো কিট পরিবর্তন করা হয়েছে।

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত