জাবিতে প্রশাসনের নির্দেশ অমান্য করে হল মাঠ সংস্কার অব্যাহত

জাবি প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:০৮
 ছবি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠ সংস্কারে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন ও দরপত্র ছাড়াই কাজ করার অভিযোগ উঠেছে হল সংসদের বিরুদ্ধে। গত ২৭ আগস্ট প্রশাসন কাজ স্থগিত করে তদন্ত কমিটি গঠন করলেও শুক্রবারও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সংস্কারকাজ চালিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সহকারী প্রক্টর ড. আবদুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় হলের ভিপি-জিএসের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী প্রশাসনের নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কাজ চালিয়ে যাওয়ার অবস্থান নেন।

অভিযোগ রয়েছে, ৫ লাখ ৭৫ হাজার ২৫৭ টাকা ব্যয়ের এই কাজ কোনো দরপত্র ছাড়াই লাইসেন্সবিহীন ঠিকাদারের মাধ্যমে দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ‘হারুন এন্টারপ্রাইজ’ ও লাইসেন্সধারী ঠিকাদারের কথা বললেও বাস্তবে আবুল হোসেন নামে এক ব্যক্তি কাজ করছেন বলে জানা গেছে, যার বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই। কাজের জন্য মাঠসংলগ্ন দুটি কৃষ্ণচূড়া গাছও কেটে ফেলার অভিযোগ রয়েছে।

অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর গত ২৭ আগস্ট মাঠ সংস্কারকাজ স্থগিত করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে, কাজ চলমান রাখার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি অমিত বনিক বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই সংস্কারকাজ চালানো হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, তদন্ত চলাকালে কাজ বন্ধ থাকবে। তদন্ত শেষে দ্রুত কাজ শেষ করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে।

সর্বশেষ শুক্রবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত প্রশাসনের নির্দেশ অমান্য করে মাঠের সংস্কারকাজ চলতে দেখা গেছে। এতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল সংসদ।

 

শু/আজা

প্রতিপক্ষের জালে মায়ামির ৭ গোল, মেসি করলেন কয়টা

গোপন মস্কো সফরে সিআইএ প্রধান, ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন জামায়াতের, মানবাধিকার বিল নিয়ে আপত্তি

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

তিন দিন ধ্বংসস্তূপের নিচে, নেপালে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

ভেনিসে মসজিদ নির্মাণ নিয়ে বিরোধ, ধর্মঘটের হুমকি বাংলাদেশিদের

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৭

১০

জামালপুরে জেলা যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১২

নারায়ণগঞ্জে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা, সেই দুই তরুণ গ্রেপ্তার

১৩

গাছে চড়ে বাঁচল ৮ বছরের জয়াল, অবশেষে ফিরল মায়ের কোলে

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতে ১৬ গেট খোলার প্রস্তুতি

১৫

চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন মডেলে ফেরানোর পরিকল্পনা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত