ইউক্রেনে রুশ ড্রোন হামলায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৭

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:০৮
 ছবি:

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি সামরিক অস্ত্রাগারে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চার শিশু রয়েছে। বিস্ফোরণের পর প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিয়েভের পশ্চিমে মিলা গ্রামের একটি আবাসিক এলাকার পাশে অবস্থিত ওই সামরিক গুদামে শুক্রবার গভীর রাতে হামলা চালানো হয়। একটি ড্রোন আঘাত হানার পর গুদামে থাকা মাইন, শেল ও ড্রোনে একের পর এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ১৩০টি ঘরবাড়ি এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের পশ্চিমে দীর্ঘপাল্লার ড্রোন ও সেগুলোর লঞ্চ বুস্টার সংরক্ষিত একটি সামরিক গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের কাছে কোনো সামরিক গোলাবারুদের গুদামে এটি দ্বিতীয় হামলা। ফলে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। জনবসতিপূর্ণ এলাকার এত কাছে বিপজ্জনক বিস্ফোরক সংরক্ষণ নিয়ে ইউক্রেনজুড়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনায় কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, মানুষের এত কাছে বিস্ফোরক রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দায়িত্বশীলদের চরম অবহেলার পরিচয়। তাঁর ভাষ্য অনুযায়ী, কিয়েভ সামরিক বাহিনী পরিচালিত ওই গুদামের বিষয়ে ইতোমধ্যে অপরাধমূলক তদন্ত ও ফৌজদারি মামলা হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেৎস্কি বলেন, পূর্ণমাত্রার যুদ্ধের পঞ্চম বছরেও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি গুরুতর অপরাধের শামিল। এর আগে গত জুলাইয়ে ভিশনেভে শহরের একটি সামরিক গুদামে বিস্ফোরণে নয়জন নিহত এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। পূর্বের ঘটনা থেকে শিক্ষা না নেওয়ার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে কিয়েভের অন্যান্য এলাকাতেও রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ওবোলনস্কি শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শনিবার ভোররাতে রুশ ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। বরিসপিল জেলায় পৃথক এক হামলায় ১৪ বছরের এক কিশোর নিহত হয়। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনজুড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। 

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রুশ হামলায় তারা অন্তত ২৩৩টি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বড় দুই ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’ ও ‘ওজোন’-এর লজিস্টিক সেন্টারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের দাবি, এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান রুশ সামরিক বাহিনীকে পরোক্ষভাবে সরঞ্জাম সরবরাহ করছিল। হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পর ওজোন কর্তৃপক্ষ তাদের একাধিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিয়ে কার্যক্রম স্থগিত করেছে।

তথ্যসূত্র: বিবিসি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কেরানীগঞ্জের যুবক কক্সবাজারে গ্রেপ্তার

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

বৃথা গেল রুবেল-রিপনের লড়াই, টপ এন্ড থেকে এইচপির বিদায়

প্রতিপক্ষের জালে মায়ামির ৭ গোল, মেসি করলেন কয়টা

গোপন মস্কো সফরে সিআইএ প্রধান, ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন জামায়াতের, মানবাধিকার বিল নিয়ে আপত্তি

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার: মাহদী আমিন

তিন দিন ধ্বংসস্তূপের নিচে, নেপালে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

১০

ভেনিসে মসজিদ নির্মাণ নিয়ে বিরোধ, ধর্মঘটের হুমকি বাংলাদেশিদের

১১

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

১২

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৭

১৩

জামালপুরে জেলা যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৫

নারায়ণগঞ্জে বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা, সেই দুই তরুণ গ্রেপ্তার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত