চোখ হারানো এনসিপি কর্মী আলিফকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিনসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনসিপির দাবি অনুযায়ী, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে হামলার ঘটনায় কিশোর আলিফ গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখের দৃষ্টিশক্তি হারান। এ ঘটনায় এনসিপি ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত