মির্জা ফখরুলের পদত্যাগের পর মন্ত্রণালয়ে রদবদল, স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর সরকারের মন্ত্রণালয়গুলোতে জরুরি রদবদল করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়ে প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।

অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তার হাতে থাকা দায়িত্বগুলোতেও পরিবর্তন আনার প্রয়োজন দেখা দেয়।

এরই অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল নেতৃত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত