কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

একই সঙ্গে কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ হয়েছে দাবি করে শহরটির নাগরিক সেবাখাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, কলকাতার সেবাখাত অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত সরকার সেখানে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবাখাত গড়ে উঠেছে। এর ফলে নয় বাংলাদেশিকে প্রাণ দিতে হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শাহ ইফতেখার তারিক বলেন, হতাহতদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভারত ও বাংলাদেশ—দুই সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, জানা যাচ্ছে, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যেতে হচ্ছে—এটি হতাশাজনক। তার মতে, এটি বাংলাদেশের চিকিৎসাখাতের ব্যর্থতার প্রতীক। স্বাধীনতার পর যারা সরকার পরিচালনা করেছেন, তাদের সবাইকে এ ব্যর্থতার দায় বহন করতে হবে।

শাহ ইফতেখার তারিক আরও বলেন, বাংলাদেশের নাগরিকদের কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক খোঁজখবর নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ভঙ্গুর অবস্থা নিয়ে সরকার নাগরিকদের কোনো সতর্কবার্তা দিয়েছে বলে তারা জানেন না।

এ কারণে কলকাতার ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সরকারেরও নৈতিক দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

শু/আজা

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত