নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১০:১০
 ছবি:

ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে কোনো ‘নতুন আওয়ামী লীগ’ বা দিল্লির নব্য তোষণকারী দেখার জন্য শেখ হাসিনার পতন ঘটায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতার মসনদে বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বা নতুন করে কেউ আওয়ামী লীগ হতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।

বুধবার সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘শহীদ আবরার ফাহাদ দিবস’ উপলক্ষে “রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপার মুখপাত্র বলেন, ২০১৯ সালের এই দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও দেশের ন্যায্য হিস্যার পক্ষে কথা বলার অপরাধে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তারা ভেবেছিল একটি কণ্ঠ রোধ করলেই দেশের মানুষকে চুপ করানো যাবে। কিন্তু আবরারের আত্মত্যাগ থেকে হাজারো আবরারের জন্ম হয়েছে, যাদের আঘাতেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা ও তার বাহিনী পালালেও তাদের রেখে যাওয়া আধিপত্যবাদের দোসররা এখনো সক্রিয়। যারা নতুন করে ক্ষমতার স্বাদ পেয়ে পুরোনো বন্দোবস্ত বহাল রাখতে চায়, যারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ভয় পায় এবং দিল্লির সমর্থন পেতে দৌড়ঝাঁপ করে, দেশের মুক্তিকামী জনতা তাদের চিনে ফেলেছে। আধিপত্যবাদের গোলামি করলে জনতার আদালতে তাদের বিচার ফ্যাসিবাদের দোসরদের মতোই হবে বলে মন্তব্য করেন তিনি।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সহসভাপতি নাজমুল হাসান, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার ও সাধারণ সম্পাদক ওসমান গণি এবং যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, সামিরুল ইসলাম রাকিব, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী ও মো. আল-মামুন

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

২

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

৩

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

৪

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৬

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

৭

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৮

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৯

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

১০

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

১১

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

১২

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

১৩

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

১৪

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১৫

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত