ভিডিওটির সত্যতা যাচাই করছে পুলিশ

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

বান্দরবানের লামায় তিন দিন ধরে নিখোঁজ থাকা তিন স্কুলছাত্রীর পরিবারের কাছে বস্তাবন্দী মানুষের একটি ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বুধবার দুপুরে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে স্বজনদের কাছে ভিডিওটি পাঠানো হয়। তবে ভিডিওতে কাদের দেখা গেছে এবং নিখোঁজ ছাত্রীদের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিখোঁজ তিন ছাত্রী হলো লামার ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানিয়া সুলতানা ও হালিমাতুস সাদিয়া এবং নবম শ্রেণির শিক্ষার্থী রেশমি আক্তার। গত ১০ অক্টোবর রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন কার্ড আনতে বাড়ি থেকে বের হওয়ার পর রেশমির সঙ্গে অন্য দুই ছাত্রীও যুক্ত হয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পর পুলিশ অনুসন্ধান চালিয়ে জানতে পারে, নিখোঁজ ছাত্রীদের সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলায়। সেখান থেকে তারা বাসে করে কক্সবাজার শহর কিংবা রামুর দিকে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর মধ্যে বুধবার দুপুরে স্বজনদের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ভিডিও পাঠানো হয়। ভিডিওতে বস্তাবন্দী অবস্থায় একজন মানুষের অবয়ব নড়াচড়া করতে দেখা যায়। এর সঙ্গে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় এবং সেটি নিখোঁজ ছাত্রীদের কোনো একজনের কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।

একসঙ্গে তিন কিশোরীর নিখোঁজ হওয়া এবং এরপর মুক্তিপণ দাবির ঘটনায় ইয়াংছা-অংহ্লারী পাড়া এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা তাদের সন্ধান পেতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন।

লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকেরা পুলিশ প্রশাসনের সঙ্গেই রয়েছেন। পাঠানো ভিডিওটির সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে তাদের উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

তিন ছাত্রীর সন্ধান এবং ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবির সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

১

প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

২

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

৩

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৪

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

৫

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

৬

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা

৭

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

৮

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৯

থাইল্যান্ডে ৫ মিনিটেই হারানো ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

১১

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

১২

এত শক্তিশালী হয়েও হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব, কেন?

১৩

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির

১৪

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

১৫

কেউ একজন হুতিদের বুঝিয়ে বলুক মধ্যবর্তী নির্বাচন আমি প্রার্থী হচ্ছি না: ট্রাম্প

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত