জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে কর্মসূচি

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

বরিশাল প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০
ছবি : বিডিনিউজ ছবি:
ছবি : বিডিনিউজ

জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়নি: পুলিশ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে মহসিন উল ইসলামকে হেফাজতে নেওয়া হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহসিন উল ইসলামের নেতৃত্বে দলের নেতাকর্মীরা নগরের জেলা পরিষদ চত্বরে জড়ো হন। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে নেতাকর্মীরা নগরের লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করেন। সেখান থেকে মহসিন উল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

হেফাজতে নেওয়ার সময় মহসিন উল ইসলাম বলেন, জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ‘নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেওয়া হলো না।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, মহসিন উল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১

প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

২

রংপুরে জলাশয় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

৩

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

৪

গাইবান্ধায় জামায়াত নেতার পদত্যাগ

৫

গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, এক দিনের কারাদণ্ড

৬

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, পদ হারালেন ছাত্রদল নেতা

৭

বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, হেফাজতে প্রেসিডিয়াম সদস্য

৮

বস্তাবন্দী ভিডিও পাঠিয়ে তিন দিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

৯

থাইল্যান্ডে ৫ মিনিটেই হারানো ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে

১১

বৃথা গেল শারমিন-স্বর্ণার ফিফটি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

১২

এত শক্তিশালী হয়েও হুতিদের ঠেকাতে পারছে না সৌদি আরব, কেন?

১৩

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার-বিরোধীদল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির

১৪

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুকের পাল্টা জবাব

১৫

কেউ একজন হুতিদের বুঝিয়ে বলুক মধ্যবর্তী নির্বাচন আমি প্রার্থী হচ্ছি না: ট্রাম্প

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত