সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

নোবিপ্রবি প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা। কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

.

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি শুরু হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন একটি ওয়ার্ডে নাগরিক সমাবেশের আয়োজন করা হবে।

সেলিম উদ্দিন বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দলমত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। একটি সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা, সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও চলবে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা উত্তর জামায়াতের আমির বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়ের আলোকে একটি নিরাপদ রাষ্ট্র, আইনের শাসন, ন্যায়বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা; কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমার বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

.

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সেলিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারের দাবি এবং মাঠ পর্যায়ের মানুষের নিরাপত্তাবোধের মধ্যে যেন কোনো ব্যবধান তৈরি না হয়। সরকারের দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলে দাবি করেন তিনি।

প্রতিটি সহিংসতা ও নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবাইকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

.

সেলিম উদ্দিন বলেন, জাতির এই সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে সবার আগে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে হবে। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। পুরোনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে বাংলাদেশকে কখনো পরিবর্তন করা যাবে না।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

১

গাইবান্ধায় তিন দিনের জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত রোববার

২

মধ্যরাতে ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা কলেজের হলপাড়া

৩

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াতের ইউনিয়ন সভাপতির পদ ছাড়লেন আবুল কালাম

৪

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

৫

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

৬

রাজপথ দখলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

৭

ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

৮

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

৯

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান

১০

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

১১

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

১২

রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত

১৩

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

১৪

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, বললেন ‘আমি কয়দিন বাঁচব, জানি না’

১৫

শেরপুর সীমান্তে ছয় ভারতীয় নাগরিক আটক

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }