১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা: রয়টার্স

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।মানচিত্র দেখুন

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা সামনে এলো। ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন করে নথিপত্র সংগ্রহের উদ্যোগের পাশাপাশি তিনি দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন।


তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি।

এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।মানচিত্র দেখুন

শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডের মুখোমুখি। গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।মানচিত্র দেখুন


জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। প্রাণঘাতী ওই অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

এদিকে বাংলাদেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংগ্রহের উদ্যোগ ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।


সূত্র : রয়টার্স

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

২

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

৩

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৪

গোপালগঞ্জে থানা, ট্রেন ও সরকারি বরাদ্দ স্থগিত, ভুগছে সাধারণ মানুষ

৫

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

৬

৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, শ্বশুরবাড়িতে; আলিম পরীক্ষায় শতভাগ ফেল

৭

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৮

মুসলিমদের কোটা দিতে ওবিসি সংরক্ষণ কমাতে চায় বিরোধীরা, অভিযোগ মোদির

৯

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’

১০

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ নিয়ে যে ব্যাখ্যা ভারতের

১১

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১২

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৩

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, পুলিশের ভেতরেও নজরদারি; চার কর্মকর্তা আটক

১৪

সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা

১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }