বিশ্ব পর্যটন দিবস আজ

সম্ভাবনা আছে, বিদেশি পর্যটক নেই—গ্রামেই পড়ে আছে বড় সুযোগ

শুভ তংচংগ্যা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

প্রকৃতি, নদী, পাহাড়, সমুদ্র, সুন্দরবন, হাওর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর বৈচিত্র্যময় গ্রামীণ জীবন—পর্যটনের জন্য প্রয়োজনীয় উপাদানের অভাব নেই বাংলাদেশে। কিন্তু এসব আকর্ষণকে আন্তর্জাতিক পর্যটন বাজারে তুলে ধরতে না পারায় বিদেশি পর্যটক বাড়ছে না; বরং কমছে। একই সঙ্গে অবকাঠামো, নিরাপত্তা, যোগাযোগ, ভিসা ও বিমানবন্দরের সেবা এবং আন্তর্জাতিক প্রচারণার দুর্বলতা দীর্ঘদিন ধরে বাংলাদেশের পর্যটন খাতের বড় বাধা হয়ে আছে।

বিশ্ব পর্যটন দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’। বিশ্বের পর্যটন ব্যবস্থা যখন ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন পর্যটন অভিজ্ঞতা তৈরির দিকে যাচ্ছে, তখন বাংলাদেশের বড় একটি অংশ এখনো আন্তর্জাতিক পর্যটকের কাছে নিজেদের পর্যটন সম্পদ যথাযথভাবে তুলে ধরতেই পারছে না।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৫ লাখ ৮৫ হাজার ১৪৫ জন বিদেশি দর্শনার্থী এসেছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৪ এবং ২০২৩ সালে ৬ লাখ ৫৫ হাজার ৪৫১। অর্থাৎ দুই বছর ধরে বিদেশি দর্শনার্থীর সংখ্যা কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসেও সেই ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৪০০ বিদেশি দর্শনার্থী বাংলাদেশে এসেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।

তবে এসব পরিসংখ্যানে শুধু অবকাশযাপনে আসা পর্যটক নয়, ব্যবসা, কাজসহ বিভিন্ন উদ্দেশ্যে আসা বিদেশিরাও অন্তর্ভুক্ত। ফলে প্রকৃত বিদেশি অবকাশ পর্যটকের সংখ্যা আলাদাভাবে কত, তা নির্ভুলভাবে জানা কঠিন। পর্যটন খাতের পরিকল্পনা ও বিপণনের জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা।

সম্ভাবনা থাকার পরও পর্যটন শিল্পে আলো ছড়াতে যত বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও পর্যটন বিশেষজ্ঞ সন্তোষ কুমার দেব মনে করেন, বাংলাদেশের পর্যটন খাতকে প্রতিযোগিতামূলক করতে ডিজিটাল ব্র্যান্ডিং জোরদার করা জরুরি। তাঁর মতে, বিদেশি পর্যটকদের কাছে কম পরিচিত গন্তব্য তুলে ধরতে এআইভিত্তিক গল্প বলা, ছোট প্রচারমূলক ভিডিও, কিউআর কোড, ই-রিজার্ভেশন, ই-ভিসা ও ক্যাশলেস লেনদেনের মতো সুবিধা বাড়াতে হবে।

ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এইচ এম হাকিম আলী বলেন, প্রাকৃতিক আকর্ষণ থাকলেও আন্তর্জাতিক পর্যটক গ্রহণের জন্য বাংলাদেশ এখনো যথেষ্ট প্রস্তুত নয়। ভালো যোগাযোগ, পরিচ্ছন্ন টয়লেট, মানসম্মত খাবার ও পর্যটনকেন্দ্রের রক্ষণাবেক্ষণ নিশ্চিত না হলে শুধু প্রচারণা দিয়ে বিদেশি পর্যটক ধরে রাখা সম্ভব নয়। ট্যুর অপারেটর তাসলিম আমিন শোভনের মতে, বিদেশি পর্যটকদের জন্য ই-ভিসা এবং বিমানবন্দরে বিশেষ সেবা ডেস্ক চালু করাও জরুরি।

সমস্যার আরেকটি জায়গা আন্তর্জাতিক প্রচারণা। বাংলাদেশের কক্সবাজার, সুন্দরবন কিংবা পাহাড়ি অঞ্চল পরিচিত হলেও দেশের অসংখ্য ছোট গন্তব্য বিদেশি পর্যটকের কাছে প্রায় অজানা। অথচ এই অজানা জায়গাগুলোর মধ্যেই রয়েছে বড় সম্ভাবনা—বিশেষ করে গ্রামীণ পর্যটনে। এর বাস্তব উদাহরণ নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রাম। স্থানীয় উদ্যোক্তা জাফর তুহিন ২০২২ সাল থেকে বিদেশি পর্যটকদের গ্রামে নিয়ে যাচ্ছেন। গত তিন বছরে শতাধিক বিদেশি পর্যটক সেখানে গেছেন। ধানখেতে হাঁটা, পুকুরে মাছ ধরা, মেঠোপথে ঘোরাঘুরি, স্থানীয়দের সঙ্গে খেলাধুলা, গ্রামীণ খাবার তৈরি ও দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে যুক্ত হওয়াই সেখানে পর্যটনের মূল আকর্ষণ।

জাফর তুহিনের অভিজ্ঞতা বলছে, বিদেশিদের কাছে বাংলাদেশের গ্রামীণ জীবন নিজেই একটি পর্যটন পণ্য হতে পারে। তাঁর উদ্যোগে পর্যটকরা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মিশছেন, বাড়িতে থাকছেন এবং প্রচলিত পর্যটনকেন্দ্রের বাইরে বাংলাদেশের জীবন দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অভিজ্ঞতা ছড়িয়ে পড়ায় নতুন পর্যটকরাও আকৃষ্ট হচ্ছেন।

গ্রামীণ পর্যটনের এই সম্ভাবনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগও শুরু হয়েছে। চলতি বছরের জুনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি উত্তরাঞ্চলে টেকসই ও কমিউনিটিভিত্তিক পর্যটন উন্নয়নে সমঝোতা স্মারক সই করেছে। এর লক্ষ্য স্থানীয় উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে পর্যটনের সুফল পৌঁছে দেওয়া।

সরকারের নতুন পর্যটন মহাপরিকল্পনায় দেশের ১ হাজার ৪৯৮টি সম্ভাবনাময় আকর্ষণকে পর্যটন পণ্যে রূপ দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রাম, কৃষি, খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যও রয়েছে। সরকার পর্যটন খাতের অবদান অর্থনীতিতে আরও বাড়ানোর লক্ষ্যও নিয়েছে।

কিন্তু পরিকল্পনা ও বাস্তবতার মধ্যে ব্যবধানই এখন বড় প্রশ্ন। একটি গ্রামের সৌন্দর্যকে পর্যটন পণ্যে পরিণত করতে হলে যোগাযোগ, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, গাইড, থাকার ব্যবস্থা, স্থানীয় মানুষের প্রশিক্ষণ এবং অনলাইন বুকিংয়ের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রামকে পর্যটকের জন্য সাজাতে গিয়ে যেন তার নিজস্ব সংস্কৃতি ও পরিবেশ নষ্ট না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।

বাংলাদেশের পর্যটন সংকট তাই আকর্ষণের সংকট নয়; বরং আকর্ষণকে পণ্য বানানো, বিশ্ববাজারে তুলে ধরা এবং পর্যটককে মানসম্মত অভিজ্ঞতা দেওয়ার সক্ষমতার সংকট। একদুয়ারিয়ার মতো উদ্যোগ দেখাচ্ছে, বিদেশি পর্যটকের আগ্রহ একেবারে নেই—তা নয়। প্রশ্ন হলো, সেই আগ্রহকে জাতীয় পর্যটন অর্থনীতিতে যুক্ত করার মতো সমন্বিত উদ্যোগ কবে নেওয়া হবে।

১

পর্যটন পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

২

উত্তাল কলকাতার বাংলাদেশ মিশন, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা সন্ন্যাসীদের

৩

বর্ণিল সাজে তেঁতুলিয়ার শতবর্ষী ‘তেঁতুলতলা’, কাঞ্চনজঙ্ঘার টানে বাড়ছে পর্যটক

৪

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বেসামরিক নিহত

৫

‘পুলিশ পরিচয়ে’ দেড় মিনিটে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

৬

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ, যুক্তরাষ্ট্রের ততটা নেই

৭

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

৮

ইসরাইলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

৯

দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী

১০

‘একজন ক্যাপ্টেন হিসেবে আপনি আমাদের দেখিয়েছেন এটি সাহস ও কর্তব্যনিষ্ঠার’

১১

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

১২

আমি সবসময় এরদোয়ানকে খুশি রাখব: ট্রাম্প

১৩

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

১৪

বিএনপি সরকার জনগণের সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত