গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ধারালো বস্তুর আঘাতে আহত অভিযুক্ত

জয়পুরহাট প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের অভিযোগ ওঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, একই গ্রামের নজরুল ইসলাম (৪২) ওই নারীর ঘরে জোরপূর্বক প্রবেশ করেন। তিনি তাকে জড়িয়ে ধরে কুপ্রস্তাব দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে আত্মরক্ষার্থে ধারালো বস্তু দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নজরুল। রক্তাক্ত অবস্থায় তিনি প্রথমে যান ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখান থেকে পাঠানো হয় জয়পুরহাট জেনারেল হাসপাতালে। তবে হাসপাতালে খোঁজ নিয়ে পাওয়া যায়নি তাকে।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, এর আগেও নজরুল আমার স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। সামাজিক সম্মানের কথা ভেবে বিষয়টি প্রকাশ করিনি। ঘটনার দিন নজরুল ঘরে ঢুকে আমার স্ত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরেন। আত্মরক্ষার্থে কৌশলে তাকে বিছানায় শোয়ার কথা বলে ব্লেড দিয়ে আঘাত করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নজরুল ইসলাম। মোবাইল ফোনে তিনি জানান, এমন কিছুই ঘটেনি।

এ ব্যাপারে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী মামলা করেছেন।  ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি।

বিষয়:

জয়পুরহাট
এলাকার খবর

সম্পর্কিত