চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রুপক-সোহেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রেফায়েত উল্ল্যাহ রুপক ও সোহেল রানা। ছবি: সংগৃহীত ছবি:
রেফায়েত উল্ল্যাহ রুপক ও সোহেল রানা। ছবি: সংগৃহীত ছবি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা নির্বাচিত হয়েছেন। 

কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে আজিম সাগর (দেশ রুপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুনতাজ আলী (ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টে)। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি মো. রাব্বী হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে মহসিন (ঢাকা ডায়েরি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ফুয়াদ মন্ডল (এনটিভি) এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন।


এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৪ জন প্রার্থী। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়ায়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মোহাম্মদ মীর হোসেন মজুমদার ও মো. খাইরুল ইসলাম।

এলাকার খবর

সম্পর্কিত