বদলগাছীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওগাঁ প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নওগাঁর বদলগাছী উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের জেরে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

কোলা ইউনিয়নের ভান্ডারপুর আলফা কেজি (কিন্ডারগার্টেন) স্কুলে সোমবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ভারী বর্ষণের কারণে সেদিন অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি। তবে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বৃষ্টির মধ্যেই স্কুলে উপস্থিত হয়। তখন স্কুলে শুধু প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দিপু উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন বলে ভুক্তভোগী ও তার পরিবার দাবি করেছে।

শিক্ষার্থী বাড়ি ফিরে অভিভাবককে ঘটনা জানালে তারা স্কুলে গেলে বিষয়টি জানাজানি হয়। এরই। জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুলের অফিস কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও একাধিক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ উঠেছিল এবং তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি পূর্বের মতোই আচরণ চালিয়ে যান বলে অভিযোগ। এছাড়া তিনি কোলা ইউনিয়নের কাজী হিসেবে দায়িত্ব পালনকালে টাকার লোভে বাল্যবিবাহ সম্পন্ন করা এবং কাবিননামাসহ কাগজপত্রে অনিয়মের অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, এ ধরনের শিক্ষক থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা তার শাস্তির দাবি করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দিপুর (কিছু স্থানে শফিউল আলম দিপুর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি কোলা ইউনিয়নের লালুহা গ্রামের বাসিন্দা এবং আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

শু/আজা

বিষয়:

নওগাঁ
এলাকার খবর

সম্পর্কিত