চলন্ত ট্রেন থেকে তেল চুরির অভিযোগ, রাজশাহীতে তদন্ত কমিটি

রাজশাহী প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের পেছনের ওয়াগান থেকে তেল চুরির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। তিন সদস্যের কমিটি ঘটনাটি তদন্ত করবে।

বুধবার (১৯ আগস্ট) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) হরিয়ান স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে তেল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোল রুমের নজরে আসে। ভিডিওতে কিরন আলী নামে রেলওয়ের একজন ওয়েম্যানকে দেখা যায়।

বুধবার ওয়েম্যান কিরন আলী কাজে এলেও তাকে কাজ না করে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের হরিয়ানের ৬ নম্বর গ্যাংয়ের মেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘সকালে কিরন কাজে এসেছিল। পিডব্লিউআই মো. বাকিতুল্লাহ তাকে কাজ করতে নিষেধ করেছেন। তাই তিনি বাড়িতে চলে গেছেন।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, তিনি তেল চুরির ভিডিওটি দেখেছেন। বিষয়টি তদন্তে রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। তেলের ওয়াগান খালি ছিল। সেখানে তেল কোথা থেকে এলো, কে সেখানে তেল রেখেছে—এসব বিষয় তদন্ত করে দেখা হবে। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

শু/আজা

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত