কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

​কক্সবাজার শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখার স্বার্থে শহরের ভেতরের ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। ১৯ আগস্ট সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা প্রাঙ্গণে আমরা কক্সবাজারবাসি নাগরিক সংগঠন আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

​শহর কমিটির সভাপতি মমতাজ সফিনা আজিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাতের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সভাপতি জাফর আলম দিদার, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান এবং 'আমরা কক্সবাজারবাসী'-এর জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।

আমরা কক্সবাজারবাসি সংগঠন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, অপরিকল্পিতভাবে শহরের ভেতরে ময়লা ফেলার কারণে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে এই ডাম্পিং স্টেশন আবাসিক এলাকা ও শহর থেকে দূরে স্থানান্তরের জোর দাবি জানান তারা।

​বক্তব্য রাখেন 'আমরা কক্সবাজারবাসী'-এর সহসভাপতি মাহবুবুর রহমান ও মিজানুর রহমান চৌধুরী, শহর কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সামাজিক সংগঠন ছায়ানীড়ের সভাপতি কল্লোল দে, 'আমরা কক্সবাজারবাসী'-এর সহসভাপতি জাহেদুল ইসলাম রিটন, চেম্বার অব কমার্সের পরিচালক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফারুক আজম, সংগঠক মাহবুবুর রহমান সোহেল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোবায়দা আকতার, সহসভাপতি শামিম আকতার শিমু, সাংবাদিক শফিকুর রহমান, শহর কমিটির মো. শওকত আজম, সংগঠক রোজি চৌধুরী, শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ, নুরুল আমিন দুদু, মো. সোহেল, দেলোয়ার হোসেন মামুন ও আব্দুল মালেক প্রমুখ।

 

​মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধিদলের মাধ্যমে জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

 

শু/আজা

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত