জামালপুর কোর্ট স্টেশন এক যুগ ধরে বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টার, জামালপুর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
 ছবি:

যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একসময় শত শত মানুষ আপনজনকে বিদায় জানিয়েছেন, আবার কেউ ফিরেছেন নিজ মাতৃভূমিতে জামালপুরের সেই কোর্ট স্টেশনটি প্রায় এক যুগ ধরে বন্ধ।

ব্রিটিশ আমলে ১৯৩৮ সালে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে জামালপুর-বাহাদুরাবাদ রেলপথের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয় জামালপুর কোর্ট স্টেশন।

তবে জনবল সংকট ও যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণ দেখিয়ে ২০১৪ সালে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রত্যাহার করা হয় স্টেশনে কর্মরত জনবল।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্টেশনটির অবকাঠামো এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। নষ্ট হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। স্টেশনের দরজায় ঝুলছে তালা।

স্থানীয়দের দাবি, একসময় এই স্টেশন ব্যবহার করে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করলেও বর্তমানে দুটি আন্তনগর ট্রেন জামালপুর কোর্ট স্টেশনে যাত্রাবিরতি দেয় না। ফলে প্রায় সাত কিলোমিটার দূরের জামালপুর জংশন স্টেশন ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের।

রেল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে জনবল ও স্টেশনমাস্টার নিয়োগের মাধ্যমে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালুর কথা বললেও এখনো সচল হয়নি জামালপুর কোর্ট স্টেশন।

এ বিষয়ে জামালপুর স্টেশনমাস্টার জানান, জনবল সংকটের সমাধান হলে কোর্ট স্টেশনটি পুনরায় চালু করা সম্ভব। স্টেশনটি চালুর বিষয়ে কর্তৃপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে দ্রুত জামালপুর কোর্ট স্টেশনটি পুনরায় চালু করা প্রয়োজন।
এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই স্টেশন আবার সচল হবে এখন সেটিই প্রত্যাশা স্থানীয়দের।
 

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

এইচএসসির ফল প্রকাশ নভেম্বরের মাঝামাঝি সময়ে

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

১০

ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

১১

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে বৈঠক সৌদি-পাকিস্তানের

১২

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

১৩

অপ্রতিমের আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লার কোনো আইনজীবী

১৪

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৫

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত