বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকালে আন্দোলন চলাকালে পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নির্ধারিত সময়ে বেতন না পাওয়া এবং বারবার কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকে শ্রমিকেরা কারখানার আশপাশে জড়ো হতে থাকেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা সড়কে অবস্থান নেন।

বেলা পৌনে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা আমবাগ এলাকার পি.এন. নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেন। এ সময় শিল্প পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, গত ১০ তারিখ থেকে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি। ২২ তারিখ পার হয়ে গেলেও তাঁরা বেতন পাননি। ফলে বাসাভাড়া, দোকানের বাকি ও নিত্যপ্রয়োজনীয় খরচ পরিশোধ করতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ কারণে তাঁরা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পাশের একটি কারখানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

এইচএসসির ফল প্রকাশ নভেম্বরের মাঝামাঝি সময়ে

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির

‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’

তেলের দাম বাড়তেই পরিবহন ব্যয়ে চাপ, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

১০

ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

১১

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে বৈঠক সৌদি-পাকিস্তানের

১২

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

১৩

অপ্রতিমের আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লার কোনো আইনজীবী

১৪

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৫

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত