পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে মাহবুবুর রহমান ওরফে মহুবার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর ছুরি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে মাহবুবুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, হাসানুরের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি তাঁদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তাঁর শাশুড়িকে অসম্মান করেন বলে পরিবারের সদস্যদের দাবি। বিষয়টি নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা মাহবুবুর রহমান তাঁর ছেলেকে শাশুড়ির সামনে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর পাশে থাকা একটি ছুরি দিয়ে তাঁর বাবার বুকে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অবস্থায় মাহবুবুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

শু

১

যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো

২

শিশুটি তার জন্য এনেছিল পানি, তিনি করলেন ধর্ষণের পর হত্যা

৩

চুরির অভিযোগে বাবাকে বেঁধে মারধর, চা-রুটি নিয়ে ছুটে এল ছোট্ট মেয়ে

৪

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে, পুলিশের দাবি নাশকতার তথ্য ছিল

৫

ফিলিস্তিনিরাই শাসন করবে ফিলিস্তিন: চীন

৬

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

৭

জামালপুরের সরিষবাড়ীতে যুব ইউনিয়নের বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত

৮

স্যালো মেশিন আছে, তেল নেই— সেচ নিয়ে উৎকণ্ঠায় কৃষক

৯

জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল কন্যাদের সংবর্ধনা

১০

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

১১

রংপুরে স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

১২

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

১৩

ইউক্রেন যুদ্ধে রাজপুত্র ও সাধুদের দেহাবশেষ কেন পাঠাচ্ছে রাশিয়া

১৪

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

১৫

রায়গঞ্জে বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন অনুষ্ঠিত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত