বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কের দুই পাশে থাকা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, হাসপাতাল সড়কের দুই পাশে ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা ছিল। এই সড়ক দিয়ে চলাচলকারী রোগী ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হতো। প্রতিদিন সড়কে যানযট লেগে থাকায় ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিকবার তাদের অবৈধ স্থাপনা ও দোকানপাট তুলে নেওয়ার জন্য বলা হলেও শোনেননি কেউ। এ অবস্থায় আজ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

অভিযানে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ দলীয় ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‌‘নোয়াখালী শহরের বাকি যেসব স্থানে অবৈধ স্থাপনা ও সড়কের পাশে দোকানপাট রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো বলেন, ‘রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যাতে সড়কের দুই পাশে কেউ অবৈধ স্থাপনা বসাতে না পারে কিংবা কেউ অভিযানে বাধা না দেয়; সেজন্য আমরা প্রশাসনকে এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেছি।’ 

১

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

২

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

৩

দলের নাম ব্যবহার করে অপরাধ, বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

৪

২০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা, দিশা-দিলারাও

৫

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

৬

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

৭

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

৮

চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

৯

ওয়ান আন্তাও থেকে ছাও শিকি: চীনের সাফল্যের সূত্র

১০

দল ছেড়ে রোনালদোর রহস্যময় বিদায়, ‘পরে কারণ জানাব’

১১

বাংলাদেশ ক্রিকেটে হেম্পের নতুন অধ্যায়

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

১৩

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, অভিযোগের জবাব না দেওয়ায় বহিষ্কার

১৪

৪৯তম বিসিএসে ৬১১ জনের নিয়োগ, সুপারিশ পেয়েও বাদ ৫৭

১৫

আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতির সঙ্গে বৈপরীত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত