রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত, মৃত্যু ১

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

রংপুর বিভাগের আট জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

আজ বুধবার সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর জেলায় সবচেয়ে বেশি ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং জেলার অন্যান্য স্থানে ১৭ জন শনাক্ত হয়েছেন।

এ ছাড়া নীলফামারীতে ১৪ জন, দিনাজপুরে ১৭ জন, গাইবান্ধায় ১৬ জন, ঠাকুরগাঁওয়ে ৭ জন এবং লালমনিরহাটে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দিনাজপুরের আক্রান্তদের মধ্যে ১০ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, কুড়িগ্রামে দুজন এবং দিনাজপুরে একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫০ জন। তাঁদের মধ্যে ২ হাজার ১১২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তের দিক থেকে রংপুর জেলা শীর্ষে রয়েছে। এ জেলায় এখন পর্যন্ত ৭২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এদিকে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। বাড়ির ফুলের টব, জমে থাকা পানি ও ড্রেনের পাশাপাশি নগরীর শ্যামাসুন্দরী খাল ও কেডি ক্যানেলের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন থাকায় সেখানে এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম প্রয়োজন।

রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে মশক নিধন অভিযান চলমান রয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

১

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

২

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের স্থানে ফোয়ারা নির্মাণের খবর অস্বীকার মুক্তিযুদ্ধ মন্ত্রীর

৩

দলের নাম ব্যবহার করে অপরাধ, বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

৪

২০ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা, দিশা-দিলারাও

৫

ঢাবির হলে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম

৬

জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে ঢাবি শিক্ষক জিনাত হুদা সাময়িক বরখাস্ত

৭

নির্বাচন কমিশন ইস্যুতে উত্তপ্ত ভারত, দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ইন্ডিয়া জোটের

৮

চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান

৯

ওয়ান আন্তাও থেকে ছাও শিকি: চীনের সাফল্যের সূত্র

১০

দল ছেড়ে রোনালদোর রহস্যময় বিদায়, ‘পরে কারণ জানাব’

১১

বাংলাদেশ ক্রিকেটে হেম্পের নতুন অধ্যায়

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

১৩

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, অভিযোগের জবাব না দেওয়ায় বহিষ্কার

১৪

৪৯তম বিসিএসে ৬১১ জনের নিয়োগ, সুপারিশ পেয়েও বাদ ৫৭

১৫

আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতির সঙ্গে বৈপরীত্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত